নারায়ণগঞ্জ শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ নিঃস্ব মৎস্য চাষি আক্তার 

আড়াইহাজারে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ নিঃস্ব মৎস্য চাষি আক্তার 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মধ্যার চর গুদারাঘাটের পাশে অবস্থিত একটি পুকুর ইজারা নিয়েছিলেন মৎস্য চাষী মো. আক্তার হোসেন। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে বসবাস করেন, এখান থেকে আড়াইহাজারে গিয়ে কোরবানির ঈদের পূর্বে ৩ লাখ টাকা চুক্তিতে এক বছরের জন্য এই পুকুর নেন। পুকুর নেওয়া পর মৎস্য চাষি আক্তার হোসেন আরও ৩ লাখ টাকা খরচ করে ১০/১২ দিন ধরে মাছের পুনা ছেড়েছেন। সব মিলিয়ে চাষি আক্তার হোসেনের ৬ লাখ টাকা খরচ হয়েছে এই পুকুরের পিছনে। তার স্বপ্ন ছিলো এই পুকুরে মাছ চাষ করে একজন বড় ধরনের উদ্যোক্তা হওয়া কিন্তু সেই স্বপ্ন মাটিতে মিশে গেলো এক রাতেই। এখন মৎস্য চাষি আক্তার হোসেন দিশাহারা হ’য়ে পড়েছেন কার কাছে যাবেন কার কাছে বিচার চাইবেন কিছুই বুঝতে পারছে না। এখন শুধু পুকুরের এই মাথা থেকে ঐ মাথায় যায় আর মরা মাছগুলো দেখে কান্না করেন, পুরো নিঃস্ব হয়ে পড়েন এই মৎস্য চাষি। এই বিষয়ে চাষি আক্তার হোসেন বলেন আমাকে তো এই এলাকার মানুষ চিনেই না তাহলে কারা এতো বড় শত্রুতা করলো, আমার মনে হয় জমির মালিক মালেশিয়া প্রবাসী মিছির আলীর সঙ্গে সত্রুতার জের ধরে এই পুকুরে বিষ প্রয়োগ করেছেন দুষ্কৃতকারীরা। সোমবার ৩০ জুন রাতে পুকুরে বিষ দেওয়া হয়। পরবর্তীতে পহেলা জুলাই সকালে আমি মাছের খামারে খাদ্য দিতে এসে দেখি সব মাছ মরে ভেসে গেছে এমনি সাপ কুইচ্চাও মরে ভেসে গেছেন। এই পরিস্থিতি দেখে আমার মাথায় চক্কর মারে এরপর তাৎক্ষণিক জমির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কেউ পুকুরের সামনে আসেনি। এরপর জমির মূল মালিক মালেশিয়া প্রবাসী মিছির আলীর সঙ্গে ফোনে কথা বলা হলে তিনি বলেন, আমার কিছু শত্রু আছে তারা আমার পুকুর চেয়েছিলো আমি দেয়নি এই কারণে হইতো তারা পুকুরে বিষ দিছে। শত্রুরা আমাকে ফোনে হুমকিও দিয়েছে তারা বলেছে পুকুর যদি না দেয় তাহলে আমার বাড়িঘর পুকুর সহ অন্যান্য সম্পত্তি দখল করে নিবে। যারা আমাকে হুমকি দিয়েছে তারা হলেন, সিরাজুল ইসলাম, এরশাদ, নোয়াব মিয়া ও রমজান ডাক্তার সহ তাদের সহকারীগণ। কিছু দিন আগে আমার জায়গার উপরে এসে পিকনিক করে গেছে তারা আর আমাকে হুমকি দিয়েছে। আমার মনে হচ্ছে তারাই দিয়েছে। এখন মৎস্য চাষি আক্তার হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!