নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে বিএনপি’র আলোচনা সভা ও কমী সমাবেশ অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে বিএনপি’র আলোচনা সভা ও কমী সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (‎৬ জুলাই) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের অংশগ্রহণে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের নানা সমস্যা ও অভিযোগ শোনেন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় অফিস করে দলে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসময় তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছি। খেয়ে না খেয়ে দেশের বিভিন্ন স্থানে একসাথে পালিয়ে থেকেছি। তাহলে এখন আমাদের মধ্যে বিভক্তি কেন? তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দলীয় নির্দেশনা মোতাবেক বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান।

‎শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় কাকিলাকুড়া, রানীশিমুল ও সিংগবরুণা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল সহ সহযোগি সংগঠনের  সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন ।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র  আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু রায়হান বাবুল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিফ উদ্দিন, রানিশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ প্রমুখ।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির সহ সহযোগি সংঠগনের নেতাকর্মী এবং সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের  সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!