প্রেস বিজ্ঞপ্তি:
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে ২১ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ মো.নুরনবী নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ৭ জুলাই ভোড় সাড়ে ৪টায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি ব্রীজের টোল¬প্লাজার পাশে ওজন মাপার এক্সেলের সামনে চিটাগং টু ঢাকা হাইওয়ে রোডের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মোঃ নুর-নবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী ফেনীর মরুয়ার চর এলাকার মন্টু মিয়ার ছেলে।
র্যাবের অপস অফিসার মো.গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নুরনবী দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য আনয়ন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আটককৃত নুরনবীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কুমিল্লার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।




