নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা মডেল থানায় একমাসে ৫৩ মামলা!

ফতুল্লা মডেল থানায় একমাসে ৫৩ মামলা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানায় গত জুন মাসের ৩০ দিনে দু’টি হত্যা মামলা ও ১৭টি মাদক মামলাসহ মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ১১৩টি ওয়ারেন্ট তামিলের পাশাপাশি যৎসামান্য মাদকদ্রব্যও উদ্ধার করেছে থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানা মাসিক হালচাল রিপোর্টে জানা যায় যে, ১১৩ টি ওয়ারেন্ট তামিলের মধ্যে জিআর মামলা ৫৭টি এবং সিআর মামলা ৪৬টি। এ সময় গত একমাসে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ৯শত গ্রাম গাজাঁ,২২২পিস ইয়াবা,১৫ বোতল ফেন্সিডিল এবং ৭৫০ এমএল মদ উদ্ধার করেছে।
তবে ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকাতে মাদক,কিশোরগ্যাংসহ যেসকল অপরাধ বৃদ্ধি পেয়েছে তা সহনশীল পর্যায়ে আনতে পুরোটাই ব্যর্থ থানা পুলিশ এমনটাই বলছেন বিভিন্ন এলাকার সাধারন মানুষ। জেলার শিল্পাঞ্চল এলাকা হিসেবে ফতুল্লা একটি অন্যতম এলাকা। বিভিন্ন শিল্প-কারখানা গড়ে উঠার ফলে দেশের বিভিন্ন জেলা হতে কয়েক লক্ষাধিক লোক এখানে বসবাস করে জীবিকা নির্বাহ করেন। প্রায় ১০ লক্ষাধিক লোকের বসবাস এ থানা এলাকাতে। এদের মধ্যে ভাসমান লোকের সংখ্যা অর্ধেকের বেশী। যার ফলে অপরাধ প্রবনতাকে বেশীরভাগ প্রাধান্য দিচ্ছে ভাসমান লোকেরা। স্থানীয় নেতা কিংবা প্রভাবশালীদের আয়ত্বে থেকে মাদক বিক্রি,চুরি,ডাকাতি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে এ সকল ভাসমান লোকগুলো। আর এদেরকে যারা নিয়ন্ত্রন করছেন তারা অধরাই রয়ে যায়।
তবে এখানে বসবাসকারী অনেকের মতে,ফতুল্লা মডেল থানা এলাকাতে সবচেয়ে ভয়াবহতা রয়েছে মাদক সংক্রান্ত বিষয়ে। মাদক বিক্রি নিয়ে আধিপত্য বিস্তার,প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন,মাদক বিক্রেদাতের কাছে থাকা অথ্যাধুনিক অস্ত্রগুলো যেন সাধারন মানুষগুলোকে মাদকের চেয়েও বেশী আতংকের কারন। সামান্য বিষয়ে হত্যাকান্ডের মত জঘন্যতম অপরাধ করতে দ্বিধাবোধ করছেনা উক্ত অপরাধীচক্র। প্রতিটি পাড়া-মহল্লাতে যেন মাদক এখন উন্মুক্ত হয়ে পড়েছে। যার প্রভাব পড়ছে সকল শ্রেনীর মানুষের কাছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলের পাশেও গড়ে উঠেছে মাদকের উন্মুক্ত স্পট। যার ফলে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরাও ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে।
তবে ৫ আগষ্টের পর হতে পুরিশ প্রশাসনের নিরবতার ফলে ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লাগুলো যেন মাদক বিক্রি এখন ওপেন সিক্রেটে রুপ ধারন করেছে।
স্থানীয়দের মতে,মাদক উদ্ধারে পুলিশের নিরবতা এবং মাদক বিক্রেতাদের সাথে পুলিশ ও সোর্সের সখ্যতা। মাদক উদ্ধারের পরিবর্তে তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করা যেন এখন নৈমিত্তিক বিষয়ে দাড়িয়েছে। তবে কিছু কিছু এলাকাতে মাদকের সাথে বিশেষ পেশার ব্যক্তিদের সরাসরি সুত্রতার সংবাদ জানান বিভিন্ন এলাকার শান্তিপ্রিয় সাধারন মানুষ। মাদকের বিরুদ্ধে প্রতিরোধের পরিবর্তে উল্টো পুলিশ ও বিশেষ ব্যক্তিদের সখ্যতার ফলে তা নির্মূলে অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
তবে স্থানীয়দের মতে.গত একমাসে থানা পুলিশ যে পরিমানে মাদক উদ্ধার করেছে তা সত্যিই হাস্যকর ব্যাপার। কারন এমনও মাদক স্পট রয়েছে যেখানে প্রতিদিন সর্বনিন্ম ২০ কেজি গাঁজা,হাজার পিস ইয়াবা,শত শত বোতল ফেন্সিডিল এবং লিটারের পর লিটার মদ বিক্রি হচ্ছে। অথছ থানা পুলিশ গত একমাসে যেটা উদ্ধার করেছে সেটা কল্পনাতীত।
বিভিন্ন এলাকার শান্তিপ্রিয় মানুষের মতে,মাদক-কিশোরগ্যাং-চুরি-ছিনতাইসহ নানাবিধ অপরাধ দমনে পুলিশকে আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। পুর্বে যেমন থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হতো বর্তমানে সেটা বন্ধ রয়েছে। পাড়া-মহল্লাগুলো পুলিশের টহল বৃদ্ধিরও সুপারিশ জানান তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!