নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
এই পিআর পদ্ধতি বলার পিছনে আরেকটা অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে – গিয়াসউদ্দিন

এই পিআর পদ্ধতি বলার পিছনে আরেকটা অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে – গিয়াসউদ্দিন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ৫ আগষ্টের পর অনেক রাজনৈতিক দল এত উৎফুল্ল হয়ে উঠল হঠাৎ করে, এত আনন্দ, এত উল্লাসের মধ্যে পরে গেল, তারা যেন আগামী দিন ক্ষমতায় আসছে এরকম একটা ভাব। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি অবস্থা ছিল আপনারা জানেন। কিন্তু ৫ আগষ্টের পরে এতবেশী আশাবাদী হয়ে, তারা উৎফুল্ল হয়ে কাজ করতে শুরু করল আর বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করতে শুরু করল।
রবিবার (৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর ব্রীজ এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা: মো: মাসুদ করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সহ-সভাপতি এসএম আসলাম, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, রওশন আলী, মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল হক ছাদু, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি।
এসময় গিয়াসউদ্দিন আরো বলেন, প্রথম তো তারা উৎফুল্ল হয়ে গিয়েছিল যে, এই বার আমরা ক্ষমতায় আসব। এখন এই এক বছর ঘুরে ফিরে দেখে যে নির্বাচনে দাড়ালে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তারা কোথাও ভোটে দাড়িয়ে নির্ধারিত নির্বাচনী এলাকায় পাশ করতে পারবে না। তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হয়ে যাচ্ছে সেজন্য নতুন একটা পদ্ধতি তারা আবিস্কার করে আজকে সরকারের উপর চাপ দিচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।
তিনি বলেন, জনগনের ভোটে কোন একটি ব্যক্তিও নির্বাচিত হলো না, দলের যিনি প্রধান বা দল যারা কয়েকজনে পরিচালনা করে, অনেক টাকা-পয়সা নিয়ে একজনকে এমপি করে দিবে। যোগ্য হোক কি অযোগ্য হোক সেখানে বাছাই করার তো আর কেউ রইল না, বাছাই করবে কে? ওই দলের নেতা। তাহলে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি যাতে স্বৈরাচার তৈরী না হয়। আরেকটা স্বৈরাচারী পদ্ধতি তৈরী করার জন্য তারা আজকে ষড়যন্ত্র করছে। জনগনের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলার জন্য এই পিআর পদ্ধতির কথা বলছে। বাংলাদেশে এটা খাবে না। তারা উদাহরণ দেয় অনেক দেশে আছে, অনেক খ্রিষ্টান-ইহুদি দেশে আছে। তো ওই দেশে মদ খাওয়া হালাল তাদের জন্য, এই দেশে নিষিদ্ধ। ওই খানে নাস্তিকরা নেতৃত্ব করে সেটার কোন খবর নাই, পিআর পদ্ধতি আনতে হবে। সেদেশে অনেক পদ্ধতি রয়েছে যা মুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রে করা সম্ভব না। ঈমানদার মানুষ হয়ে, আলেম হয়ে কি ভাবে জালেমের শাসন উদাহরণ হিসেবে আনি। বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে কি না সেজন্য আমাদের নেতা তারেক রহমান বার বার অনুরোধ করছে আপনারা যে দাবী করছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন এই পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কল্যাণে হবে কি না।
তিনি আরো বলেন, এই পিআর পদ্ধতি বলার পিছনে আমরা মনে করি আরেকটা অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। সেটা হলো এই, নির্বাচন যদি হয়ে যায় দেশ পূণর্গঠনে একটা সুযোগ জনপ্রতিনিধিদের হাতে আসবে। শেখ হাসিনার স্বৈরশাসন খারাপ ছিল তার বিপক্ষে গিয়ে যে ভাল কিছু করবে স্বৈরাচার তখন আরো বেশী লজ্জিত হবে, আরো বেশি নিগৃহীত হবে। তাদের পক্ষে থেকে ষড়যন্ত্র। তারা অনেক বেশী টাকা-পয়সা কামাই করে নিয়ে গেছে। এই ছোট ছোট দলগুলোর মধ্যে সেই টাকা বিনিয়োগ করে তাদেরকে দিয়ে এমন সব কথা-বার্তা এখন বলাচ্ছে যাতে করে নির্বাচনটা পিছিয়ে যায়, নির্বাচনটা না হয়। এটাই হলো তাদের একটা ষড়যন্ত্র।
তিনি আলেম-উলামাদের উদ্দেশ্যে বলেন, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম অনেক স্বৈরাচার দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছেন, আন্দোলন করেছেন। কিন্তু ইতিহাস বলে এ দেশের শ্রদ্ধেয় উলামায়ে কেরামকে আমরা সম্মান করি ভালবাসি। ভারতবর্ষ যখন ছিল, যখন ইষ্ট ইন্ডিয়া কোম্পানী এই দেশ শাসন করত তখন থেকে পাকিস্তান শাসন আমলেও অনেক কাজ আছে যেই কাজ দ্বারা উলামায়ে কেরাম সমালোচিত। আর যেন সমালোচিত না হন সেই দিকে ফিরে আসেন, দেশের কল্যাণের কথা ভাবেন। নিজেদের দলের, নিজেদের স্বার্থের কথা না ভেবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া, সদস্য, সুমন মুন্না, আলী ভুইয়াসহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!