নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
এনসিসি ৬নং ওয়ার্ডে চাদাঁবাজি ও মাদকের নয়া আতংক যুবদল নেতা আকতার মৃধাগং!

এনসিসি ৬নং ওয়ার্ডে চাদাঁবাজি ও মাদকের নয়া আতংক যুবদল নেতা আকতার মৃধাগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নাসিক ৬নং ওয়ার্ডে মুনলাইট পূর্ব এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের অফিস দখল করে বেপরোয়া চাঁদাবাজি ও মাদক ব্যবসার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ ডেভিল পুলিশ কনস্টেবল মফিজ হত্যা ও ছাত্র হত্যা মামলার আসামি সিরাজুল ইসলাম মন্ডলের ক্যাশিয়ার নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও সাবেক শ্রমিক লীগ নেতা আক্তারুজ্জামান মৃর্ধা ও তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড চাঁদাবাজ হানিফ বেপারী। নাসিক ৬নং ওয়ার্ডে বহিরাগত আক্তারুজ্জামান মৃধার বিরুদ্ধে মাদক ব্যবসার শেল্টার ও তার বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের অনুসারী পরিচয় দেয়া আক্তারুজ্জামান মৃর্ধা ও হানিফ বেপারী দুজনেই ৬নং ওয়ার্ডে বহিরাগত। আকতার মৃধা রূপগঞ্জের বরপা এলাকার ও হানিফ বেপারী নাসিক ১ নং ওয়ার্ডের বাসিন্দা। আকতারুজ্জামান মৃধা প্রয়াত শ্রমিক লীগ নেতা রেহান উদ্দিনের অস্ত্র ভান্ডারের দেখভালের দায়িত্বে ছিলেন এবং শ্রমিক লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজ মন্ডলের সাথে নানান ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন আক্তারুজ্জামান মৃধা।
গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর ভোল পাল্টে ৬নং ওয়ার্ডে তাঁতীলীগের অফিস দখলে নিয়ে আকতার ও হানিফ বেপারী মাদক ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেন। এ সিন্ডিকেট মাদক সম্রাট নাহিদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দোকান পাট দখল করাসহ নানান অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে ৬নং ওয়ার্ডে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সপ্তাহে আদমজীর মুড়ি ফ্যাক্টরি সংলগ্ন একটি বাড়িতে বাহিনী নিয়ে চাঁদার দাবিতে মারধর করে আকতার বাহিনী। হুমকি দেয়া হয় থানা পুলিশ কে জানালে লাশ গুম করে শীতলক্ষ্যায় ফেলে দেয়ার। তাঁতীলীগের অফিসে বসে হানিফ, মনির, সুমন, সোহেল, পারভেজ ও কিশোরগ্যাং লিডার নাহিদ বাহিনী নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন আকতার। প্রতি শুক্রবার নাগিনা জোহা সড়কের পাশে ভাসমান দোকান থেকে হাজার হাজার টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ রয়েছে আকতার বাহিনীর বিরুদ্ধে। কিশোরদের দিয়ে মাদক ব্যবসা করিয়ে ৬ নং ওয়ার্ডকে আক্তারুজ্জামান মৃধা মাদকের আখড়ায় পরিণত করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
এছাড়াও ইপিজেডের বৈধ ব্যবসায়ীদের ব্যবসা করতে হলে চাঁদার দাবিতে নানা হুমকি ধামকি দিচ্ছেন ভিজিটিং কার্ড পাঠিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। ৬নং ওয়ার্ডের জনগণ আকতার মৃধার মতো সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে চায়। এর আগেও সন্ত্রাসী আক্তারুজ্জামান মৃধাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হলেও প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের কঠোর ব্যবস্থায়ই পারে এই সন্ত্রাসীর হাত থেকে মুক্তি দিতে। এছাড়া ৬ নং ওয়ার্ডের বিভিন্ন কারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বড় অংকের টাকা চাঁদা নিচ্ছে এই সন্ত্রাসী আকতারুজ্জামান। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কাছে এলাকাবাসীর দাবি ৬নং ওয়ার্ডে বহিরাগত সন্ত্রাসী আকতারুজ্জামান মৃধা, হানিফ বেপারী সহ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ৬নং ওয়ার্ড কে মানুষের বসবাসের যোগ্য করে তোলার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!