নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
রেলওয়ের জমি দখল করে সিদ্ধিরগঞ্জের স্বঘোষিত ‘কর্তা’ জালাল মামার ম্যানেজার রমজানের কোটি টাকা আয়

রেলওয়ের জমি দখল করে সিদ্ধিরগঞ্জের স্বঘোষিত ‘কর্তা’ জালাল মামার ম্যানেজার রমজানের কোটি টাকা আয়

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় রেলওয়ের দুই পাশের জমি স্বৈরাচার  আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে রেলওয়ের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে  কয়েক যুগ ধরে অবৈধভাবে দখল করে অসংখ্য দোকানপাট নির্মাণ করে করে কোটি কোটি টাকা চাঁদা আদায় করছেন জালাল উদ্দিন ওরফে জালাল মামার ম্যানেজার আদমজী এলাকার চিহ্নিত চাঁদাবাজ রমজান। গত ১৭ বছর ধরে সোনামিয়া বাজারের রেললাইন সংলগ্ন রেল লাইনের ওপর সরকারি জমির ওপর দোকানপাট তৈরি করে হাজার হাজার কোটি টাকা চাঁদা আদায়কারী হিসেবে পরিচিত আদমজী  সোনামিয়া বাজারের ম্যানেজার  রমজান। চাঁদাবাজ রমজান সাবেক এমপি শামীম ওসমান ও তার মামা-শ্বশুর জালাল উদ্দিনের একান্ত কাছের হতে পেরেছে শুধুমাত্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরে রাস্তায় বসা অস্থায়ী দোকানদারদের থেকে চাঁদা আদায় করে  তাঁদের পকেট ভরাতেন বলে। স্বৈরাচারী আওয়ামী  সরকারের পতনের পর শামীম ওসমানের সাথে তার মামা শ্বশুর জালাল উদ্দিন ওরফে জালাল মামা ও স্থানীয় আওয়ামীলীগের লোকজন পালিয়ে গেলেও চতুর রমজান এখনও দোকানপাট থেকে চাঁদা উঠিয়ে বহাল তবিয়তে রয়েছেন। প্রতিমাসে চাঁদা ও সোনামিয়া মার্কেটের ভাড়া উঠিয়ে তার একটি অংশ নিয়মিত জালাল উদ্দিনকে পাঠাচ্ছেন রমজান। অভিযোগ রয়েছে, কথিত এই চাঁদাবাজ রমজানকে দেখতে সাদাসিধা লাগলেও দেখলে মনে হয় ভাজা মাছটিও উল্টিয়ে খেতে পারেন না। অথচ এই রমজান সোনামিয়া বাজারে দোকানপাট বেচাকেনা হলে প্রতি দোকান থেকে তার জন্য ৫ লক্ষ টাকা আলাদা করে রেখে বাকি টাকা মালিক জালাল মামার অধীনে জমা হয়। এইভাবে বছরের পর বছর অসৎ উপায়ে টাকা উপার্জন এবং রেলওয়ের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি জায়গায় রেল লাইনের উপর পাকা দোকানপাট উঠিয়ে লক্ষ লক্ষ টাকা অগ্রিম নিয়ে চাঁদাবাজ রমজান এখন কোটি কোটি টাকার মালিক। সোনামিয়া বাজারে ব্যবসায়ীবৃন্দ ম্যানেজার রমজানের হুমকি-ধামকি খেয়ে বছরের পর বছর মুখ বন্ধ করে রাখা ছাড়া কোন উপায় ছিল না। সোনামিয়া বাজারের ব্যবসায়ীদের অভিযোগ প্রতিবছর দোকান ভাড়া দ্বিগুণ আকারে বৃদ্ধি করে ব্যবসায়ীদের পথে বসাচ্ছে বলে অনেকেই দুঃখ করে কথায় কথায় বলছেন আওয়ামী লীগের পতন হয়েছে, নেতারা পালিয়ে গেলেও কিভাবে এই সন্ত্রাসী রমজান এখনও প্রকাশ্যে চাঁদাবাজি করে ঘুরে বেড়ায়।বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের মিছিল থেকে সামনে থেকে প্রকাশ্যে ছাত্রদের ওপর গুলি ও মারধর করে আহত করেছে  রমজান। কিন্তু অনেক নিরীহ মানুষ মামলা খেলেও এই  চাঁদাবাজ রমজান একটি মামলায়ও আসামি না হয়ে সে রয়েছেন বহাল তবিয়তে। চাঁদাবাজ রমজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন সোনামিয়া মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!