নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
এসপি বিরুদ্ধে যত অভিযোগ !

এসপি বিরুদ্ধে যত অভিযোগ !

প্রকাশিতঃ

৭২ ঘন্টার মধ্যেই ওসি ক্লোজ!

পুলিশের সদর দফতরের নির্দেশনা অমান্য করে সোনারগাঁও থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ইসমাইল হোসেন নামের একজন ইন্সপেক্টর কে নিয়োগ দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

এমনকি প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিককেও বিষয়ে অবহিত করেননি।

জোড়ালো অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকা নিয়ে এই নিয়োগ দিয়েছেন তিনি।

এরপূর্বে গত জুলাই নারাণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারের সই করা এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ইসমাইল হোসেন।

এমন কান্ডের পর সোনারগাঁও থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেনকে ক্লোজড করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেন্জের ডিআইজি রেজাউল করিমের এক স্বাক্ষরিত চিঠিতে আদেশ দেয়া হয়েছে।

তবে বিস্তারিত না বললেও প্রসাশনিক কারনে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ঈমাম।

জানা যায়, গত জুলাই ইসমাইল হোসেন সোনারগাও থানায় যোগদান করেছিলেন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত ১৭ জুন (মংগলবার) পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

ওই নির্দেশনায় জানানো হয়, গত ১৬ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে পলিসি গ্রুপের একটি মিটিং অনুষ্ঠিত হয়। ওই সভায় একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে, দেশের যে কোনো থানার অফিসার ইনচার্জ হিসাবে ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে পদায়ন করা যাবে না।

এমন পদায়নের পর পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের বয়স ৫৪ বছর। তাকে গত সোমবার ( জুলাই) নারায়ণগঞ্জ জেলার এসপি সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করেছেন। পরিদর্শক (ওসি) ইসমাইল হোসেন পোস্টিং অর্ডার পেয়ে ওই দিনই সন্ধ্যায় সোনারগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন।

ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমারগণমাধ্যম কে বলেন, ‘ডিপার্টমেন্টের ভালোর জন্য অনেক বিষয়ে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্সপেক্টর ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়নের আগে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা ভায়োলেট করা হয়েছে কি না (?) এমন প্রশ্নে  জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

পুলিশ সদর দফতর থেকে জানা যায়, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকেই পাত্তা দিচ্ছেন না। যা ইচ্ছা তাই করছেন। যখন যাকে মনে হচ্ছে তখন তাকে বদলি করেছেন। এতে মোটা অংকের টাকার বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রত্যুষ কুমার মজুমদারের বিরুদ্ধে।

কোন ধরনের যোগ্যতার মাপকাঠি যাচাই না করেই এসব করা হচ্ছে বলেও পুলিশ সদর দফরের একাধিক কর্মকর্তা জানান যে, প্রত্যুষ কুমারের মতো আরও যে সকল এসপি এরকম আচরণ করছেন তাদের বিষয়ে পুলিশ সদর দফতর খোঁজ রাখছেন। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ছাড়াও প্রত্যুষ কুমার মজুমদার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একজন নেতার মাধ্যমে নানা অনৈতিক কর্মকাণ্ড করছেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন ঘটনায় সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন হওয়া মো. ইসমাইল হোসেন বলেন, ‘পোস্টিং অর্ডার পাওয়ার পর সোমবার ওসি হিসেবে যোগ দিয়েছি।পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়ে কিছু জানেন না বলেও জানান।

ইসমাইল হোসেনের বিষয়ে খোঁজ নিয়ে আরো  জানা যায়, দেশের শীর্ষ ধনী ওসিদের মধ্যে তিনি একজন। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে টাঙ্গাইলের ভুয়াপুর থানা, গাজীপুরের টঙ্গী গাছা থানা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বরিশাল থানা কুমিল্লার বুড়িচং থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন মোটা অংকের টাকার বিনিময়ে। তবে বারবারই অনিয়ম আর দুর্নীতির কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সকল থানা থেকেই।

ইসমাইল হোসেন বরিশাল থানার ওসি থাকাকালীন তার নামে বিভাগীয় মামলায় তাকে স্ট্যান্ড রিলিজও করা হয়। ওসি ইসমাইল চলেন বিলাসবহুল প্রাডো গাড়িতে। গ্রামের বাড়ি নরসিংদীর সিলমান্দি এলাকায় ৫৬ বিঘা জমি রয়েছে তার।

গাজীপুরের গাছা এলাকায় ২০ বিঘা জমিতে গরুর খামার রয়েছে ইসমাইল হোসেনের। দুই ছেলে আমেরিকায় লেখাপড়া করেন। গত বছর কোটি টাকা খরচ করে বড় ছেলের বিয়ে দিয়েছেন। রাজধানীর উত্তরার নম্বর সেক্টরে সুবাস্তু টাওয়ারে হাজার ২০০ স্কয়ার ফিটের দুই কোটি টাকা মূল্যের আলিশান ফ্লাটও রয়েছে তার।

রূপগঞ্জে ইসমাঈল হোসেন ওসি  হিসেবে দায়িত্ব পালনকালে তিন মাসেই ১৮টি হত্যাকাণ্ড ঘটে। মূলত: রূপগঞ্জের ওসি থাকাকালীন শত কোটি অবৈধভাবে হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে ইসমাইল হোসেনের বিরুদ্ধে।

এমন অভিযোগের বিষয়ে জানতে ওসি ইসমাইল হোসেনকে ফোন করা হলে তিনি জানান, ‘প্রমোশনের সময় এলেই একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগে, এবারও তাই হয়েছে।

 

সুত্র:এনএনইউ২৪.কম

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!