নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
একাধিক মামলার আসামী ডেভিল শাহরিয়ার রেজা হিমেল প্রকাশ্যে!

একাধিক মামলার আসামী ডেভিল শাহরিয়ার রেজা হিমেল প্রকাশ্যে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
জুলাই-আগষ্টের পর ছাত্র-জনতার উপর হামলাকারী এবং একাধিক মামলা আসামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি এবং গডফাদার শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের আস্থাভাজন সস্তাপুর এলাকার শাহজালালের ছেলে শাহরিয়ার রেজা হিমেল এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের নিরব ভুমিকা নিয়ে প্রশ্নে ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে। এবং ডেভিল শাহরিয়ার রেজা হিমেল পুর্বের ন্যায় বর্তমানেও তার অপরাধ জগত চালিয়ে যাচ্ছে স্থানীয় কিছু পাতি বিএনপি নেতাদের আশ্রয়ে এমনটাই অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের।
তারা জানান,২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিবু মার্কেট ও ফতুল্লা নতুন ষ্টেডিয়াম এবং জালকুড়ি এলাকাতে অয়ন ওসমানের নির্দেশে ব্যাপক হামলা চালায়। সেই হামলায় জানমালের ব্যাপক ক্ষতিসাধনও করেছে এ হিমেল। ৫ আগষ্টে শেখ হাসিনার দেশত্যাগের পর হিমেলের গুরু গডফাদার শামীম ওসমান তার ছেলেকেসহ পুরো পরিবার নিয়ে গোপনে দেশত্যাগ করলেও এখন এলাকাতে বীরদর্পে বুক ফুলিয়ে চলাচল করছে। ৫ আগষ্টের পর ফতুল্লা মডেল থানায় ছাত্র-জনতার আন্দোলন দমাতে গিয়ে ব্যাপক হতাহতের ঘটনায় একধিক মামলাও হয়েছে আর সেই দায়ের করা মামলার মধ্যে শাহরিয়ার রেজা হিমেল ফতুল্লা মডেল থানার ১৬ নং মামলায় ( ১৬(১১) ২৪ এর এজাহারনামীয় ৯৬ নং, ২৩(৮)২৪ এর ৮৭ নং, ২৬(৮)২৪ এর ৮১ এবং ৩০(৮)২৪ এর ১৯৪ নং এজাহারনামীয় আসামী।
স্থানীয়রা জানান,বেষম্যবিরোধী ছাত্র-জনতা হতাহতের একাধিক মামলার আসামী হয়েও হিমেল কিভাবে এখনও পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়ায় তা আমাদের বোধগম্য হয়না। হিমেলের বাবা শাহজালাল একজন শিল্পপতি হওয়ায় মোটা অংকের টাকা দিয়ে নাকি স্থানীয় বিএনপির কতিপয় পাতি নেতাদেরকে এবং পুলিশকে ম্যানেজ করেই নাকি একাধিক মামলার আসামী পুত্র হিমেলকে নিরাপদে রেখেছেন।
তারা আরো বলেন,গত তিনমাস পুর্বে শিবু মার্কেট এলাকা হতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় থানা পুলিশ কয়েকজন যুবলীগের কর্মীদেরকে আটক করেছিলো। সেই সময় হিমেলও নাকি সেখানে উপস্থিত ছিলো। কিন্তু সে সুযোগ বুঝে পালিয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত হিমেল চেষ্টায় রয়েছেন শিবুমার্কেটসহ আশপাশ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীদেরকে একত্রিত করতে এবং বড় ধরনের নাশকতা করতে। বিগত সময়ে অয়ন ওসমানের সান্নিধ্যে থেকে হিমেল সস্তাপুরসহ আশপাশ এলাকা হতে ইজিবাইক থেকে চাদাঁ তোলাতেন নিজস্ব লোক দিয়ে। আর সেই টাকা নিজ অটো গ্যারেজে বসে নাকি ভাগাভাগি করতেন। এছাড়া শাহ নিজামের সাথে থেকেও মার্কাজ মসজিদ এলাকায় কয়েকজনের জমি দখলে নিয়েছিলেন। আর বর্তমানে বিএনপির কতিপয় নেতাদেরকে টাকার বিনিময়ে ম্যানেজ করে পুর্বের মতই কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এ ডেভিল শাহরিয়ার রেজা হিমেল অয়ন ওসমানের নির্দেশে শিবু মার্কেটসহ আশপাশ এলাকায় ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে এবং সেই ঘটনার মামলা আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ানোকে আইন-শৃংখলা বাহিনীর দুর্বলতা হিসেবেই দেখছেন স্থানীয়রা।
একাধিক সুত্র জানায়,শাহরিয়ার রেজা হিমেল আগামীকাল বুধবারও নারায়ণগঞ্জের একটি আদালতে যাবেন মামলা হাজিরা দিতে। একাধিক মামলা আসামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডেভিল শাহরিয়ার রেজা হিমেলকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানান সস্তাপুরসহ আশপাশ এলাকার সাধারন মানুষ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!