নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ বাছেদ বেপারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেক আইডি খুলে মানহানি ও আপত্তি কর ছবি এবং কথা লিখে সমাজে হেয় প্রতিপন্ন করছে।
এ ব্যাপারে মোঃ আব্দুল আউয়াল বেপারীর পুত্র সৈয়দপুর পূর্ব, গ্রামের বাসিন্দা মোঃ বাছেদ বেপারী বাদী হয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন যার নম্বর-১৬৫১ তারিখ-২৯/০৬/২৫ইং।
জিডিতে উল্লেখ করেন, আমি সৈয়দপুর এলাকার একজন স্থায়ী বাসিন্দা এবং সৈয়দপুর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং কমিটির বিভিন্ন পদে দায়িত্বরত আছি। গত ইং ২৮/০৬/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় অত্র থানাধীন সৈয়দপুর পূর্ব স্যাকিনস্থ আমার বসত রাসায় অবস্থানকালে দেখতে পাই যে, অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী আমার মানিহানী করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেক ফেসবুক আইডি ও পেজ (সৈয়দপুর নারায়ণগঞ্জ, পিবিআই, সৈয়দপুর তরুণ সমাজ,ষ্টার পয়েন্ট ) খুলে উক্ত আইডি ও পেজে আমার ছবি ব্যবহার করিয়া আওয়ামীলীগের দোসর, বিভিয় রাজনৈতিক ব্যাক্তিদের সহযোগী আখ্যায়িত করিয়া এবং আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করিয়া পোস্ট করিতেছে। অজ্ঞাতনামা বিবাদীরা আমার বিরুদ্ধে নানা ধরণের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য পোষ্ট করিয়া সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করিতেছে।
আমি একাধিক বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত ফেক আইডিতে মেসেজ দিয়া কথা বলার চেষ্টা করিলেও বিবাদীয়া আমার মেসেজের কোন উত্তর দেয় নাই। অজ্ঞাতনামা বিবাদীরা যেকোন সময় উক্ত আইডিগুলো হইতে অসামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড বকরিতে পারে বিধায় বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরীভুক্ত করা একান্ত প্রয়োজন।
এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
উক্ত ফেক আইডি গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মোঃ বাছেদ বেপারী।




