ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রাজপথের লড়াকু সৈনিক,কর্মী বান্ধব নেত্রী,দলের দুঃসময়ের কান্ডারী,আপামর মানুষের সুখ- দুঃখের কান্ডারী,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রান,আশা আকাঙ্খার প্রতীক পারভীন আক্তারকে শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য মনোনীত করায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারন সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন পারভীন আক্তারের অনুসারীরা।
আগামী ২২ জুলাই ২০২৫, সমাবেশ সফল করার লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে “নারীদের অবদান” শীর্ষক বিভিন্ন কমিটি মধ্যে শৃঙ্খলা কমিটিতে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারকে অন্তর্ভুক্ত করায় নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজার উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ হইতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেই সাথে উক্ত সমাবেশের সফলতা কামনা করেছেন।




