নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় আমতলী সদও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় এর আগে এজাহার ভূক্ত এক নারী ইউপি সদস্যসহ দু’জনকে কারাগারে পাঠায় বিচারক। জাল ওয়ারিশ সার্টিফিকেটের অভিযোগে চলতি বছরের ৪ মে মামলা করেন আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের মৃত মৌজে আলী প্যাদার ছেলে শাহিন প্যাদা।

 

গত রবিবার ওই ইউপি চেয়ারম্যান নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে বিজ্ঞ বিচারক।

 

মঙ্গলবার দুপরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. সাইফুল আলম জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন ।

 

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের মৃত মৌজে আলীর প্যাদার পাঁচ ছেলে চার কন্যা এবং দুই ন্ত্রী রয়েছে। তার মৃতুতে মোট ওয়ারিশের সংখ্যা ১১ জন। ওয়ারিশরা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোতার উদ্দিন মৃধার নিকট থেকে ২০২১ সালের ২৭ জানুয়ারি তারিখে ৮১১৫ নং স্মারকে, ২০২৩ সালের ১৫ নভেম্বর তারিখ ৪৩৭ স্মারকে এবং ২০২৪ সালের ২১ আগস্ট তারিখের ৩৭ স্মারকে তিনটি ওয়ারিশ সার্টিফিকেট গ্রহন করেন। সকল ওয়ারিশ সার্টিফিকেটেই মামলার বাদী শাহিন প্যাদার নাম ছিল।

 

আমতলী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা, ২০২৫ সালের ১২ জানুয়ারি ২১৩ ও ২০৫ স্মারকে দুটি ওয়ারিশ সাটিফিকেট প্রদান করেন যাতে বাদী মো. শাহিন প্যাদার নাম নেই।

এঘটনায় মো. শাহিন প্যাদা ৪ মে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য মোসাম্মাৎ সাহিদা বেগম ও তার ভাই মো. ফারুক প্যাদাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গত রবিবার ছিল মামলার হাজিরার তারিখ। ওই দিন নারী সদস্য সাহিদা বেগম ও ফারুক প্যাদা হাজির হলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। ওই মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. সাইফুল আলম তার জামিন আবেদন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী মো. শাহিন প্যাদা বলেন, মামলার তিন নম্বর আসামী আমার ভাই মো. ফারুক প্যাদা জাল ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আমাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সেটেলমেন্ট অফিসে কাগজ পত্র জমা দিয়েছে। বিষয়টি জানতে পেরে আমি ন্যায় বিচারের জন্য আদালতের শরনাপন্ন হয়েছি। আশা করি আদালতের নিকট ন্যায় বিচার পাবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!