নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
জুলাই-আগষ্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় তরুন দলের দোয়া

জুলাই-আগষ্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় তরুন দলের দোয়া

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থ্যতা কামনরায় তরুন দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের বাতানাপাড়া ক্যানেলপাড় এলাকায় নাসিক ১নং ওয়ার্ড তরুন দলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
নাসিক ১নং ওয়ার্ড তরুন দলের আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সদস্য আল রাব্বীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন, তরুন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জিএম সোহেল, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ফজলে রাব্বী মহিউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান পরশ, আতিকুর রহমান খসরু, ইদ্রিস হাসান, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি অলিউল্লাহ হাওলাদার ও সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক জয়।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেল বলেন, আজ সেই ১৭ জুলাই যেদিন আমি এবং ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি অলিউল্লাহ হাওলাদারসহ তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে গ্রেফতার হই। ৫ই আগষ্ট যদি ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে না যেতেন তাহলে হয়তো আজও আমাদেরকে কারাগারে বন্দি থাকতে হতো। জুলাই-আগষ্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েকমাস আগেই বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই কথা বাস্তবে মিলে গেছে। তাই আমাদের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আরিফ হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের সদস্য মো: আরিফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!