নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী পলাতক

আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী পলাতক

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলীর পাতাকাটা গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রী সাজেদা বেগমকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী তৈয়ব হাওলাদারের বিরুদ্ধে (৬৫)। সে এখন পলাতক রয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার সময় চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলিশাখালী গ্রামের আঙ্গুলকাটা গ্রামের মৃত মোক্তার আলী খানের মেয়ে নিহত সাজেদা বেগমের সাথে প্রায় ৩০ বছর পূর্বে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে তৈয়ব হাওলাদারের সাথে বিয়ে হয়। তাদের ঘরে মরিয়ম বেগম ও কুলসুম নামে দুই কন্যা সন্তান রয়েছে। তারা দুজনেই বিবাহিতা। বিয়ের পর থেকেই সাজেদা ও তৈয়ব দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বাগবিতন্ডা হত। শনিবার রাত সাড়ে ৯টার সময় দুজনের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে তৈয়ব হাওলাদার স্ত্রী সাজেদা বেগমকে গাছের ভারী ডাল দিয়ে পিটিয়ে রক্তাত্ব জখম করে। মারধরে নিহত সাজেদার দুটো হাত ভেঙ্গে যায়, মাথা ফেটে রক্তত্ব জখম হয়। পিটিয়ে নাক মুখ ও শরীরের ভিভিন্ন যায়গা থেতলে দেয়। এসময় তাদের ঘরে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ ছিল না। মারধরের পর গুরুতর অসুস্থ স্ত্রী সাজেদা বেগমকে রাত ১০টার সময় তৈয়ব হাওলাদার নিজেই হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে বড় মেয়ে মরিয়ম বেগম হাসপাতালে ছুটে আসলে তৈয়ব হাওলাদার স্ত্রী সাজেদা বেগমকে চিকিৎসার জন্য মেয়ের হাতে ৩ হাজার টাকা তুলে দিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। এর পর থেকে সে নিঁখোজ রয়েছে। রাত ১ টার সময় সাজেদা বেগমের শারিরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পটুয়াখালী হাসপাতালে নেওয়ার সময় পথেই রাত দেড়টার সময় সাজেদা বেগমের মৃত্যু হয়। স্বজনরা ওই রাতে কোন উপায় না পেয়ে সাজেদা বেগমের লাশ তাদের বাড়ি নিয়ে যান। রবিবার সকালে খবর পেয়ে আমতলী থানার পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।

নিহত সাজেদা বেগমের মেয়ে মরিয় বেগম বলেন, আমার বাবা তৈয়ব আকনের রাগ বেশী। সবসময় মাথা গরম থাকে এখন কিজন্য মাকে পিটিয়ে হত্যা করেছে তা আমাদের জানা নেই। বাবার বিচার চান কিনা এ প্রশ্নের জবাবে মরিয়ম কোন কথা বলেননি।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লুনা বিনতে হক বলেন, সাজেদা বেগমের শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার শরীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আমারা তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাজেদা বেগমের স্বামী তৈয়ব হাওলাদারকে গ্রেপ্তার চেষ্ঠা চলছে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!