নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে সাংবাদিকের নামে আওয়ামী আইনজীবীর মামলা দায়ের 

বকশীগঞ্জে সাংবাদিকের নামে আওয়ামী আইনজীবীর মামলা দায়ের 

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান লিমন সহ তিন জনের নামে মিথ্যা চাঁদাবাজীর মামলা ও হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মনিরুজ্জামান লিমন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

এছাড়াও তিনি দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক ভোরের চেতনায় বকশীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (২১ জুলাই) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজী বাদী হয়ে মামলা আমলে নেওয়ার আদালত বকশীগঞ্জ এ সিআর মামলা দায়ের করেন।

ওই মামলায় লিমনের বড় ভাই পল্লী চিকিৎসক মিল্লাত হোসেন ও মাদ্রাসা শিক্ষক ভাই রেজাউল করিমকে আসামী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজীর সঙ্গে একই গ্রামের মফিজল হকের ছেলে মিল্লাত হোসেনের পারিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ১৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে মিল্লাত হোসেন এর বাড়ির সামনে গিয়ে তাকে বাড়ি থেকে বের হতে বলেন ইসমাইল সিরাজী। পরে মিল্লাতের ভাই রেজাউল করিম ও সাংবাদিক লিমন তার বড় ভাই মিল্লাত হোসেনকে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ের তাদের মধ্যে কথাকাটি হয়। এসময় স্থানীয়রা উভয় পক্ষকে ঝগড়া থামিয়ে বাড়িয়ে পঠিয়ে দেন।

এঘটনায় ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি মিল্লাত হোসেন, মিল্লাতের ছোট ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমন, আরেক ভাই রেজাউল করিমকে আসামী করে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলাটি এফআইআর ভুক্ত করতে নির্দেশ প্রদান করেন।

এদিকে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলা এবং বকশীগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা।

আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী কর্তৃক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে তারা দ্রত এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

মিথ্যা মামলা প্রসঙ্গে সাংবাদিক মনিরুজ্জামান লিমন জানান, ইসমাইল সিরাজী আমার বড় ভাই মিল্লাত হোসেন এর শ্যালক। পাশাপাশি আমাদের বাড়ি। জমি নিয়ে বিরোধের জের ধরে হয়রানি করতেই আমাদের তিন ভাইকে মিথ্যা চাঁদাবাজীর মামলায় আসামী করেছেন। ঘটনার সত্যতা প্রমাণে সরেজমিনে তদন্ত করলেই সব তথ্য বেরিয়ে আসবে।এব্যাপারে  ইসমাইল সিরাজী  জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা চাওয়া হয়েছে , যা হবে আইনের মাধ্যমে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!