নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মাইলস্টোন ট্র্যাজেডি :বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য

মাইলস্টোন ট্র্যাজেডি :বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য

প্রকাশিতঃ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্যা নিয়ে সর্বশেষ তথ্য তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেন। তাঁর সই করা এক পরিসংখ্যানের তথ্যের বরাতে এ নিয়ে গতকাল দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ।

তিনি জানিয়েছেন, গতকাল বুধবার দুপুর পৌনে ১টা পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। এ ছাড়া জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন।

পরিসংখ্যান বলছে, নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন (পরিচয় জানা যায়নি) ও ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন।

সর্বশেষ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, নতুন করে একজন ভর্তি হয়েছে।

অন্যদিকে আইএসপিআর বলছে, মঙ্গলবার পর্যন্ত ৩১ জন এবং গতকাল চিকিৎসাধীন আরও একজন মারা গেছে। মাইলস্টোন স্কুলের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম গতকাল সমকালকে বলেন, গতকাল দুপুর পর্যন্ত তাদের হিসাবে নিহত হয়েছে ২২ শিক্ষার্থী। এ ছাড়া দুজন শিক্ষক ও একজন আয়াও মারা গেছেন। অভিভাবকদের তথ্য তাদের কাছে নেই।

নিহত শিশুদের নিয়ে কাজ করছে সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল। ইউনিসেফের অর্থায়নে পরিচালিত সিএসপিবি প্রকল্পের শিশু সুরক্ষা সমাজকর্মীরা প্রতিটি হাসপাতালে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছেন। এ প্রকল্পের শিশু সুরক্ষা সমাজকর্মী রেহেনা বানু মুন্নী ও শাহ নেওয়াজ আননু সমকালকে জানান, মাইলস্টোনের প্রতিনিধিরা জানাজায় উপস্থিত ছিলেন এমন নিহত শিশুর সংখ্যা ২২। আরও ছয়জনের লাশ সিএমএইচের মর্গে রয়েছে। শিক্ষক মারা গেছেন দুজন মাহরীন ও মাসুকা। এ ছাড়া মাসুমা নামে একজন আয়াও মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাত ছাত্র-শিক্ষক। ভর্তি শিক্ষার্থীরা হলো সুমাইয়া লারিন, নিশি আক্তার ও লিনা আক্তার। শিক্ষকরা হলেন আনোয়ার, আশরাফ, আখতারুজ্জামান বাপ্পী ও মাহফুজা খানম।

বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন

এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৪৪ দগ্ধ চিকিৎসাধীন। বেশির ভাগ রোগী রয়েছে ছয়তলার এইচডিইউ ইউনিট ও চারতলায় আইসিইউতে। এ ছাড়া পোস্ট অপারেটিভ ইউনিটে কয়েকজন রোগীর চিকিৎসা চলছে।

সহযোগিতা করবে সেনাবাহিনী

বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। যে কেউ এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনীটি। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।

আইএসপিআর পরিচালক স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পরপরই কোনো পূর্বনির্দেশনা ছাড়াই সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে। যেমনটি সব সময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যে কোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে, সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি এবং আপনাদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

প্রেস সচিব বললেন, হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হতাহতের সংখ্যা গোপন অসম্ভব। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব উল্লেখ করেন, ২০০২ থেকে ২০২৪ সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব। প্রাথমিকভাবে পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে।

তবে হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণত তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে। এক্ষেত্রে মাইলস্টোন কলেজ প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ক্রস-রেফারেন্স করে হিসাববহির্ভূতদের শনাক্ত করতে পারে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!