নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি!

আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীঘলদি গ্রামে একই রাতে ছয়টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বুধবার (২৩ জুলাই) গভীর রাতে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা নগদ ও সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। বারবার ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত প্রথমে আখতার হোসেন ঢালীর বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ২টি ল্যাপটপ ও মোবাইলফোন লুট করে। এরপর তারা ধারাবাহিকভাবে আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়ি থেকে ২০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ, জামান ডাক্তারের ভাড়াটিয়ার বাড়ি থেকে ১০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ, সজল ভূঁইয়ার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ টাকা এবং নারিংদী এলাকার দুটি বাড়ি থেকেও মূল্যবান মালামাল লুট করে।
ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২২ থেকে ২৮ বছরের মধ্যে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং সবাই সশস্ত্র অবস্থায় ছিল।
এ বিষয়ে ব্রাহ্মন্দি ইউনিয়নের দীঘলদি গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী মুহাম্মদ উজ্জল খান বলেন, “আড়াইহাজারে ডাকাতির ঘটনা এটা নতুন কিছু নয়। ডাকাতি রোধে পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা দেয়ার কোনো বিকল্প নেই। কিন্তু সবচেয়ে দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, এসব ডাকাতদের ধরা যায় না। ধরা পড়লেও কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়ে দিলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। আড়াইহাজারকে ডাকাতের স্বর্গরাাজ্য বললে ভুল হবে না।”
এ ঘটনায় পুরো আড়াইহাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান তৎপরতা নেই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!