নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করছে : গিয়াস উদ্দিন

নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করছে : গিয়াস উদ্দিন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বকে, জনপ্রিয়তাকে শেখ হাসিনাও ভয় করতো এবং তার যত সৈন্য-সামন্ত আছে তারাও ভয় পাইতো। এই জন্য যে, আমাদের নেতা তারেক রহমান সবচেয়ে বেশী জনপ্রিয় নেতা এখন। দেশের মানুষ তার প্রতি আস্থাশীল, তার প্রতি বিশ^াসী। এই ১৬ বছরে তিনি এদেশে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের ধার-ভার দেখে, তার নেতৃত্বের যে দুরদৃষ্টি, এটা দেখে সারাদেশের মানুষ এখন আশায় বুক বাঁধছে যে, তারেক রহমান যদি দেশে এসে দায়িত্ব নেয় তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। ধ্বংসপ্রাপ্ত এই বাংলাদেশ, শেখ হাসিনা দ্বারা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ আবার সে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। আবার মানুষকে নিয়ে তার বাপের মত পথ আগলে ধরে বাংলাদেশ ঘুরে দাড়াবে, স্বপ্নের বাংলাদেশ সে গড়ে তুলতে পারবে সেই বিশ^াস সবার আছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় গিয়াস উদ্দিন বলেন, সেই কারণেই আজকে অন্যান্য দল এখন যারা আওয়ামীলীগ পালিয়ে যাবার পর মনে করছে রাতারাতি তারা ক্ষমতায় আসবে। দিন যত যাচ্ছে তারা দেখছে তারেক রহমানের বিএনপির জনপ্রিয়তা কোন ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়েও কোন কার্যকর করতে পারছে না। সেই জন্য এখন আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন প্রকার কটুক্তি করছে এবং ষড়যন্ত্র করছে। সেটা কেন? তারেক রহমানকে শেষ না করলে বিএনপিকে শেষ করা যাবে না। তারেক রহমানকে মানুষের কাছে হেয়-প্রতিপন্ন না করা গেলে বিএনপির সাথে নির্বাচন করে পারা যাবে না। সেই জন্য আজকে ষড়যন্ত্র করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, নিজেদেরকে যারা সুফি ভাবে, নিজেদেরকে যারা বিশুদ্ধ ভাবে, নিজেদেরকে যারা আলেম বলে, ন্যায় পরায়ন বলে, তাদের মুখে যখন খারাপ ভাষা তারা প্রয়োগ করে এবং মিথ্যা সড়যন্ত্র করে, তাদের চরিত্র যে কলুষিত হচ্ছে সেই জন্য আমার আক্ষেপ। তাদেরকে বলি সংযত হন, আপনারা ভালো মানুষ, ভালো মানুষের মত ব্যবহার করেন, কথা বলেন। কেনো সামান্য স্বার্থে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করার জন্য এই যে মিথ্যা কথা বলছেন, অপপ্রচার করছেন এই জন্য তো গোনাগার হচ্ছেন। এই জন্য তো আপনার চরিত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন জনগনের কাছে। চরিত্র যখন হনন হয়ে যাচ্ছে সেই দিকে দৃষ্টি রাখার জন্য প্রতিবাদ করছি, ভয়ে নয়।
তিনি আরো বলেন, নির্বাচন হলে আপনারা কয়টা ভোট পাবেন আর বিএনপি কয়টা পাবে, এটা আমরাও জানি, আপনারও জানেন এবং দেশবাসীও জানে। আর নিজ নিজ দলে কয়জন বিজ্ঞ ব্যক্তি আছে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট চালাবেন, দেশ চালাবেন একবার ভেবে দেইখেন। ৩০০ আসন, নারী আসন নিয়ে ৪০০ আসন। একেকেটা দলে কয়জন করে যোগ্য আছেন এমপি হওয়ার এবং দেশ পরিচালনা করার একটু চিন্তা-ভাবনা করে দেখেন। ষড়যন্ত্র করেন কি জন্য সেটাও আমরা বুঝি। যতদিন নির্বাচনটা পিছিয়ে রাখা যাবে ততদিন জোরে-শোরে কথা বলতে পারবেন এবং প্রশাসনের কাছে গিয়ে একটু ফেবার নিতে পারবেন সেই আশায় করতেছেন। সেই জন্যই ষড়যন্ত্র করছেন।
নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সহ-সভাপতি এসএম আসলাম, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য মমতাজ উদ্দিন মন্তু, জেলা তরুন দলের সভাপতি টিএইচ তোফা, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন প্রধানসহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!