নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে মোবাইল উদ্ধার পরবর্তী হস্তান্তর

বকশীগঞ্জে মোবাইল উদ্ধার পরবর্তী হস্তান্তর

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি

 

জামালপুরের বকশীগঞ্জে হারানো ১৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে এবং উদ্ধার করা ১৫ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

 

২৯ জুলাই (মঙ্গলবার) দুপুরেমবকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।  বকশীগঞ্জ থানা কর্তৃক উদ্ধারকৃত চোরাই/হারানো মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, চুরি যাওয়া বা হারানো মোবাইল অন্যত্র ব্যবহার হলেই আমরা অভিযোগের ভিত্তিতে সে মোবাইলটাকে উদ্ধার করতে পারি আর যদি ব্যবহার করা না হয় সেক্ষেত্রে আমরা সেটা উদ্ধার করতে পারিনা। অনেক সময় দেখা যায় কিছু দামি ফোনে হাই সিকিউরিটি দেওয়া থাকে সে ক্ষেত্রে ফোনগুলো অন্যত্র ব্যবহার করতে পারে না সে ফোনগুলোর যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়। সে ক্ষেত্রে সেই ফোনটা উদ্ধার করার সম্ভাবনা শূন্যের কাছাকাছি আর ফোন যদি ব্যবহার করা হয় সে ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা খুঁজে পাবো। অনেক সময় ফোন গুলো শহরাঞ্চলে চলে যায় তখন ফোনগুলোর আইএমই পরিবর্তন করে ফেলে। ফোন খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আইএমই নাম্বার। মোবাইল ফোনের আইএমই নাম্বারটা যদি ইনটেক থাকে সে ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই সে ফোন খুজে পাব। তিনি আরও বলেন আমাদের এসপি মহোদয় হারানো ফোনগুলো খুঁজে বের করার বিষয়ে আন্তরিক। উৎসাহ দিতে তিনি আমাদের জন্য একটা সম্মানীর ব্যবস্থা রেখেছেন আর এ ফোনগুলো যারা চুরি করে তাদের একটা সিন্ডিকেট রয়েছে তিনি চুরি যাওয়া ফোন উদ্ধারে জনসাধারণকে থানায় মামলা করারও পরামর্শ দেন।

 

মোবাইল ফোন ফিরে পাওয়া অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,  ফেরত পাওয়া ফোন মালিকগণ বলেন আমরা ভাবতেই পারিনি মোবাইল ফোন ফিরে পাব। পুলিশের এমন উদ্যোগ আমাদের আস্থা আরও বাড়িয়েছে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!