নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ: সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদেক

আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ: সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদেক

প্রকাশিতঃ

মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস-এ-তে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, সম্প্রতি একটা ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, মেজর সাদেক নামে একজন আওয়ামী লীগের লোকজনদের ট্রেনিং দিয়েছেন, এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে ব্রিফিংয়ের প্রথমে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, মেজর সাদেকের বিষয়ে আমরা অবগত এবং তদন্ত চলমান। তদন্ত শেষে আমরা পুরোপুরিভাবে বলতে পারব।

পরে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন। তারপরও আমি বলব, এরকম একটা ঘটনার কথা জানার পর সেনাবাহিনীর হেফাজতেই সে আছে। তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এর বেশি এ মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না।

গোপালগঞ্জের ঘটনার বিষয়ে নাজিম-উদ-দৌলা জানান, প্রত্যেকটি জীবন মূল্যবান। জীবনহানি কখনোই কাম্য নয়, আমরা আশাও করি না। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই দুঃখজনক। আমি আগেই বলেছি, প্রাণহানির ঘটনা আসলেই দুঃখজনক। কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে বিষয়ে সরকারি পর্যায়ে একজন বিচারপতিকে (অবসরপ্রাপ্ত) প্রধান করে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে ঘটনাটি কীভাবে হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে পারি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেখানে সমস্যায় পড়েছে, সেনাবাহিনী গিয়ে প্রটেকশন দিয়েছে- এমন প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের নাম বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো সহায়তা করিনি। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আপনারা জানেন, গোপালগঞ্জে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবননাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না।

তিনি জানান, যেকোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা-মিটিং করবে, এটা বিশেষ করে স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানত। গোপালগঞ্জে হামলার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। সেখানে একটা অনাকাঙ্খিত পরিস্থিতি ছিল। সেখানে ইটপাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। তখন সেখানে জীবননাশের হুমকি ছিল। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে, করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী আগে গুলি করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, গোপালগঞ্জে কী হয়েছিল, সেটার সত্যতা উন্মোচনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করি, এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে।

সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমরা সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি। তবে আমাদের একটা প্রস্তুতি আছে। পার্বত্য জেলায় বিভিন্ন সন্ত্রাসী দলের মধ্যে কলহের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন দুষ্কৃতকারী দল চাঁদাবাজি করছে, বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। আমাদের অভিযান চলমান আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের বর্তমান যে ক্যাম্প আছে, ট্যাম্পরারি অপারেটিং বেইজ থেকেও আমরা অভিযানগুলো পরিচালনা করছি। যাতে এ ধরনের চাঁদাবাজির ঘটনা কমে আসে।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব আইনশৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করতে হবে। সেনাবাহিনীর কথা বলতে গেলে আমাদের যে ম্যাজেস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে, সেটার যে ধারাগুলো তাতে আমরা শুধু তল্লাশি ও অপরাধীদের গ্রেফতার করতে পারি। অপরাধীদের গ্রেফতারের পর বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পর আমাদের আর করার কিছু থাকে না। এজন্য বলছি যে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বাধিক কাজ করবে, তাদের আরও কার্যকর হতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!