নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের শোক
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক
বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
Next
Prev
প্রচ্ছদ
আজ আমরা সেই স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে লড়ছি—ফারহানা মানিক মুনা

আজ আমরা সেই স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে লড়ছি—ফারহানা মানিক মুনা

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  আজ ৫ আগস্ট ২০২৫, শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।

 

 

 

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা থেকেই শুরু হয়েছিল অভ্যুত্থানের যাত্রা। ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালাতে বাধ্য হয়— কিন্তু তার পতনের মধ্য দিয়ে রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর পতন হয়নি। আজ আমরা সেই স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে লড়ছি— অধিকার ও গণতন্ত্রভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”

 

 

তিনি আরও বলেন,”এক বছর পার হয়ে গেলেও এখনো সরকার গণহত্যার বিচার সম্পন্ন করতে পারেনি, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি এবং আহত ও শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেয়নি। এটি প্রমাণ করে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে মানসিকতা ও নীতিতে চলছে, তা জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।”

 

 

“জুলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ। আজ যারা সেই স্পিরিটের বিপরীত পথে হাঁটছে, তারা মূলত পুরনো শোষণব্যবস্থাকেই ফিরিয়ে আনতে চাইছে— যার প্রতিফলন সমাজের সর্বস্তরে দৃশ্যমান।”

 

 

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগঠিত করেছে এবং আগামীতেও দেশের সকল গণতান্ত্রিক লড়াইয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাবে।

 

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ, ফতুল্লার সংগঠক সিয়াম সরকার ও সদস্য মেহেরাবসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!