ষ্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
৫ আগষ্ট মঙ্গলবার সকালে শহরের হাজীগঞ্জে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ পুষ্পস্তবক জ্ঞাপন করে নারায়ণগঞ্জ বিএনপি।
এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হাজীগঞ্জে এসে সমাপ্তি হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক জ্ঞাপন করে এবং নিহত শহীদদের স্মরনে দোয়া ও মোনাজাত করেন।
মোনাজাত শেষে অধ্যাপক মামুন মাহমুদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রে শান্তিতে বসবাস করার এবং বাংলাদেশের বিরুদ্ধে যে সকল অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করার জন্য নারায়ণগঞ্জবাসীকে আহবান জানান।




