নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে প্রেম প্রত্যাখাত হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

আমতলীতে প্রেম প্রত্যাখাত হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

প্রেম প্রত্যাখ্যাত হওয়ায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের  অভিযোগে পাওয়া গেছে।

 

গত তিন দিনেও ওই স্কুল শিক্ষার্থীর কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহৃতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

ওই মামলায় আসামীরা হলেন, আমতলী উপজেলার পূর্বকেওয়াবুনিয়া গ্রামের মো. নুর সায়েদ আকনের ছেলে রবিউল (২৩), তার পিতা মো. নুর সায়েদ আকন, মাতা আকলিমা বেগম ও রবিউলের বন্ধু আরিয়ান গাজী। ।

 

ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহন করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

 

এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজুয়ারা সিপু।

 

মামলা ও অপহৃত স্কুল শিক্ষার্থীর পিতার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামীরা একই ইউনিয়নের বাসিন্দা। তার ১৫ বছরের নাবালিকা মেয়ে স্থানীয় একটি হাই স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রধান আসামি রবিউল তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে পথেঘাটে উত্যাক্ত করে। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানায়। মেয়ের বাবা রবিউলের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সামনে তাকে তার মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করেন। এতে রবিউল অপমানবোধ করে স্কুল ছাত্রীকে অপহরণ করার পরিকল্পনা করে।

 

বাদি ওই স্কুল শিক্ষার্থীর পিতা বলেন, আমার মেয়ে চলতি মাসের ৫ আগস্ট সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে রওনা দিয়ে শিক্ষকের নিকট যাবার পথে বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে আসামী রবিউল ও তার বন্ধু আরিয়ান গাজি আমার মেয়েকে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। আমি রবিউলের বাবা মায়ের কাছে গিয়ে আমার মেয়েকে ফেরৎ দেয়ার জন্য বললে তারা আমার মেয়েকে ফেরৎ দেওয়ার কথা বলে আর দেয়নি। আমার ধারণা রবিউল আমার মেয়েকে কোথাও আটকে রেখে ধর্ষণ করেছে। আমার মেয়ে বেঁচে আছে কিনা তাও জানি না। তিনদিন পর্যন্ত খোঁজ করে আমার মেয়েকে পাইনি। রবিউলের কাছেই আমার মেয়ে রয়েছে।

 

প্রধান অভিযুক্ত রবিউলের ব্যবহৃত ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এখন পর্যন্ত কোর্টের আদেশ হাতে পাইনি। আদেশ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!