নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
সোনারগায়ে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সোনারগায়ে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

প্রকাশিতঃ

১০১ কেজি গাঁজা উদ্ধার
ষ্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁও থানার পাঁচকানির কান্দি এলাকা হতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় অপর এক অভিযানে ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মোঃ মানিক, সাদ্দাম, সহিদ, মনির হোসেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৫টি
চাপাতি, ২ টি চাইনিজ কুড়াল, ৫ টি ছুরি, ১ টি সুইচ গিয়ার এবং ১ টি হাওয়া (বড় দা) উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে র‌্যাব-১১’র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে চক্রের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে। আসামীরা যাত্রী এবং চালকদের নিকট থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য দামী জিনিসপত্র লুট করে নেয়। অভিযানকালে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ জন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রথমে একত্রিত হয়। তারপর তারা অপেক্ষা করতে থাকে রাস্তায় প্রতিবন্ধকতা বা যানজট সৃষ্টির জন্য। কখনও কখনও তারা নিজেরাই গাছের গুড়ি সড়কে ফেলে কৃত্রিম যানজট তৈরী করে। এরপর পরিকল্পনা অনুসারে দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রী সাধারণকে ভয়ভীতি দেখিয়ে তাদের মূল্যবান সামগ্রী স্বর্ণালংকার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এসময়ে তারা গাড়ির গ্লাস ভেঙ্গে আঘাত করে কাজটি সম্পন্ন করে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মফিজুল ইসলাম জামিল বাবু এর নামে ৪টি, সাইফুল ইসলাম সাকিবের নামে ৪টি, মানিকের নামে ৩টি, সাদ্দামের নামে ১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১ টি অস্ত্র মামলা এবং ১ টি চুরি) মামলা, সহিদ এর নামে ১টি হত্যাসহ ১৮টি মামলা এবং মনির হোসেনের নামে ৫টি মামলা রয়েছে।
র‌্যাব-১১ এর পৃথক আরেকটি বিশেষ অভিযানে সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলাগামী রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!