নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
শামীম ওসমানের সেই আস্থাভাজন ‘কিলার’ এখন ওসি ফতুল্লার পাশে !

শামীম ওসমানের সেই আস্থাভাজন ‘কিলার’ এখন ওসি ফতুল্লার পাশে !

প্রকাশিতঃ

এনএনইউ২৪.কমে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকদের জন্য হুবুহু প্রকাশ করা হলো:’

বাহ ! তিনি ছিলেন সাবেক এমপি শামীম ওসমানের অনুসারী। পাশাপাশি ছিলেন সদর উপজেলার ফতুল্লার একটি ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান। শামীম ওসমান, অয়ণ ওসমান ও আজমেরী ওসমানের পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে রাস্তায় ভূমিকা পালন করেছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রাণ হারানো আদিলকে হত্যার অভিযোগ রয়েছে। গুলিতে নিহত আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

এত্তো অভিযোগ সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবুও তাকে গ্রেফতার করতে পারছে না ফতুল্লা থানা পুলিশ। এর কারণ ওসির সঙ্গেই যে দহরম মহরম তার। সেই সব ছবিও ঘুরছে সামাজিক মাধ্যমে।

উল্লেখিত তথ্য প্রকাশ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের বিষয়ে এমন মন্তব্য সকলের মুখে উচ্চারিত হচ্ছে।

এমন তথ্য ছাড়াও সরকারী জমি দখল, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় সম্পত্তি দখল করে বিক্রিসহ সকল ধরলের  অভিযোগও রয়েছে এই লিটনের বিরুদ্ধে ।

কুখ্যাত গডফাদারখ্যাত সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম ক্যাডার যুবলীগ নেতা শাহ নিজামের ঘনিষ্ঠ বন্ধু সাবেক ইউপি চেয়ারম্যান লিটন এখনো প্রকাশ্যেই ঘুরে বেড়ানোর পাশাপাশি মাদক ব্যবসা, তেলচুরি, সনাতন ধর্মালম্বীসহ অনেকের সম্পত্তি দখল, মিল ফ্যাক্টরী ছাড়াও শ্রমিকদের কাছে চাঁদাবাজি যে প্রতি দিনের প্রতি মুহূর্তের।

গতকাল রোববার (১০ আগস্ট) সকালে ফতুল্লার পঞ্চবটি মোড়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। খবর পেয়ে সেখানে ছুটে যান ফতুল্লা মডেল থানার বিতর্কিত ওসি শরিফুল ইসলাম। (ঘুষ কেলেংকারীসহ নানান কেলেংকারীতে এরই মধ্যে থানার সকল পুলিশ সদস্যদের কাছে সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন এই শরিফুল)।  মানববন্ধনকারীদের শান্ত করতে বক্তব্য রাখেন ওসি শরিফুল। ওই সময় সুযোগ বুঝে কুখ্যাত অপরাধী সাবেক চেয়ারম্যান লিটন ওসি শরিফুলের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।

এ বিষয়ে ওসি শরিফুল ইসলাম বলেন, ‘হাবিবুর রহমান লিটন আসলেই ডেভিল (শয়তান)। তা না হলে সে একজন ওসির পাশে দাঁড়িয়ে ফটোশেসন করে পালাতে পারে ? তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। কিন্তু আমি তাকে চিনি না। কেউ যদি তাৎক্ষণিক বলতো, কেউ বললেই তাকে গ্রেফতার করতে পারতাম।’

ফতুল্লার পঞ্চবটী এলাকার অনেকেই জানান, ২০১৮ সালের ১৭ মার্চ ফতুল্লার হরিহর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত কর্মী সভায় বিশাল মঞ্চ তৈরী করে শামীম ওসমানের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগ দেন লিটন। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন কুখ্যাত এই চাঁদাবাজ ও ভূমিদস্যু লিটন। হরিহরপাড়া স্কুলের পাশে এক হিন্দু পরিবারের তিনতলা পুরানো বাড়ি ভেঙে জমি বিক্রি করে দেয়। প্রভাবশালী হওয়ায় লিটন ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ বাধা দিতে পারে নি। বিগত সময়ের মতো এখনো  বিশেষ পেশার কয়েকজনকে ম্যানেজ করে সনাতন ধর্মালম্বীদের জমি দখল করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা ।

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে  ২০২৪ সালের ১৯ জুলাই প্রকাশ্যে লিটন ও তার দলবল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ছাত্রদের প্রতিহত করেছেন এই লিটকব ওতার বাহিনী।  ওই দিনই লিংক রোডে আন্দোলন প্রতিরোধকারীদের গুলিতে ফতুল্লার কায়েমপুর এলাকার নুরুজ্জামানের ছেলে আপন ও তার ছেলের বন্ধু আদিল গুলিবিদ্ধ হয়। চোখে গুলি লেগে দৃষ্টি শক্তি হারান আপন। আর মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান যুবক আদিল।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!