ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এক্সরোটেক্স গ্রুপের( রুমা গার্মেন্টস) খুলে দেয়ার দাবিতে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে কর্মরত শ্রমিকরা।
১৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে ফতুল্লা ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় সদ্য বন্ধ ঘোষনা করা রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এক্সরোটেক্স গ্রুপের( রুমা গার্মেন্টস) খুলে দেয়ার দাবিতে প্রতিষ্ঠানে কর্মরত কয়েক শতাধিক নারী ও পুরুষ শ্রমিক মানববন্ধন করেছে।
মানব বন্ধনে শ্রমিকরা বলেন, আমাদের মালিক অত্যান্ত ভাল মনের মানুষ, একটি কুচক্রী মহল আমাদের মালিক শ্রমিকের বন্ধন নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েেেছ। আমরা তাদেরকে হুশিয়ার করে বলছি, ষড়যন্ত্র করে মালিক শ্রমিকের বন্ধন নষ্ট করা যাবে না।
এক্সরোটেক্স গ্রুপের( রুমা গার্মেন্টস) প্রতিষ্ঠান প্রধানের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করে শ্রমিকর বলেন, আপনি আমাদের অভিভাবক, আমরা আপনার প্রতিষ্ঠানে কর্মকরে জীবিকা নির্বাহ করি, প্রতিষ্ঠান বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো। পরিবার নিয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হবে, আপনার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সবাই আপনার সন্তান সমতুল্য। আমরা ভুল করেছি, আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আর ভুল করবো না। আপনি আমাদের এ বারের মত ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিয়ে আবার পুনরায় প্রতিষ্ঠান চালু করে দিন আমরা কাজ করতে চাই।




