নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দকে হুমকী দিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা। বুধবার রাতে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েতের সেক্রেটারির বাসভবনের নিচে গিয়ে পঞ্চায়েতের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকী দেয়৷ খবর পেয়ে বাগে জান্নাত এলাকাবাসী জড়ো হয়ে নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিশনপাড়া এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

 

জানা গেছে, গত কয়েক মাস ধরে শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার মাউন্ট রয়েল স্কুল, শিশুকল্যাণ স্কুল, শ্রম কল্যাণ কেন্দ্র এবং বাগে জান্নাত মিশনপাড়া সংযোগ সড়কে বহিরাগতরা এসে মাদক বিক্রি করছে। পাশাপাশি এলাকায় বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা ও এলাকায় চুরি ছিনতাইসহ নানাবিধ অপরাধ সংঘটিত হয়ে আসছিল। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে এশার নামাজের পরে চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সদস্যরা জড়ো হয়ে এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করে। এসময় তারা যেসব স্পটে বহিরাগত মাদক ব্যবসায়ী ও সেবনকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের আনাগোনা সেসব স্থানে গিয়ে মহড়া দেয় এবং ভুক্তভোগী এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাংদের বিরুদ্ধে লাঠি বাশি নিয়ে প্রতিরোধ গড়ার আহবান জানান। মাদক সন্ত্রাস বিরোধী ক্যাম্পইনে চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন অত্র পঞ্চায়েতের সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ আরো অনেকে।

এদিকে মাদক সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগালসহ তাদেরকে দেখে নেয়ার হুমকী দেয়। এসময় মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারির বাসভবন ও আশেপাশের বাসভবনের ফটকে লাথি ও ঢিল নিক্ষেপ করে আতংক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েতের সদস্যরা সেক্রেটারির বাসার দিকে যেতে থাকলে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা সটকে পড়ে।

 

এদিকে পঞ্চায়েতের সেক্রেটারিসহ নেতৃবৃন্দকে হুমকী ও বাসভবনে হামলার প্রতিবাদে রাত ১১ টার দিকে বাগে জান্নাত মহল্লার সম্মুখস্থ নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে বাগে জান্নাত মহল্লাবাসী। এসময় তারা সড়কে বিক্ষোভ মিছিল বের করে মিশনপাড়া মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। সড়ক অবরোধের খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।

 

চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ জানান, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও একাধিবার আন্দোলন করেছি। মিশনপাড়া চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতসহ ৪ টি পঞ্চায়েত সম্মিলিতভাবে সদর ওসির নেতৃত্বে মাদক সন্ত্রাস বিরোধী মিছিল করেছি। মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ আছি। কোন ধরনের হুমকী ধমকীতে আমরা ভীত নই।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!