নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে এগিয়ে জাহাঙ্গীর আলম

পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে এগিয়ে জাহাঙ্গীর আলম

প্রকাশিতঃ

রাত পোহালেই নারায়ণগঞ্জের পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে এগিয়ে রয়েছেন আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। তিনি এই সংগঠনের বিভিন্ন পদে ৬ বার নির্বাচিত হয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই প্রার্থীর নাম এখন ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে। ফলে মাঠ পর্যায়ের হিসেব কষে, এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন বাঘ মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম।

 

সভাপতি প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, বিগত সময়ে আমি বিভিন্ন পদে ৬ বার নির্বাচিত হয়েছি। এবারের নির্বাচনে আমি ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি এবং ব্যবসায়ীদের আমার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। আমি আশা করি, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে বিজয়ী হবো। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। তবে ভোটাররা শঙ্কায় আছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা।

 

এই প্রার্থীর পক্ষে কাজ করছেন ব্যবসায়ী হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। ভোটারদের খুব সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রার্থী অবশ্যই জয়ী হবে। কোথাও কোন ধরনের শঙ্কা নেই। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

এদিকে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী বিবেচনা করে যে এগিয়ে থাকবে তাকে ভোট দেওয়া হবে। যাকে দিয়ে উন্নয়নমূলক কাজ হবে তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। সেই সাথে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও তাদের সাথে আতাতকারী কোন প্রার্থী থাকলে তাকে অবশ্যই ভোটাররা ভোট দেবে না।

 

বিশ্লেষকরা বলছেন, ৬ বারের নির্বাচিত একজন ব্যবসায়ী অবশ্যই ভোটারদের কাছে যোগ্য প্রার্থী। যোগ্যতার মাপকাঠিতে তিনি বেশ উঁচু স্থানে অবস্থান করছেন। ফলে ভোটের হিসেবে এই প্রার্থী বেশ এগিয়ে রয়েছেন।

 

উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পাগলা বাজার এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ২২৩৬ জন ভোটার ও ২৭ জন প্রার্থী রয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে লড়াই করছেন চেয়ার প্রতিকে আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!