নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে মো. ইয়াছিন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার (১৩ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকায় ডিএনডি লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহতের পরিচয় নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। চিকিৎসক বলছেন, নিহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

 

নিহত ইয়াছিন কাঁচপুরের স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। শহরে পড়াশোনার সুবিধার জন্য মা আফরিনা নাসরিন তিন সন্তানকে নিয়ে চাষাড়ায় ভাড়াবাসায় থাকতেন। ইয়াছিন বেইজ স্কুলে পড়াশোনা করতো এবং জুলাইয়ে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৪.৬২ অর্জন করেছিল।

 

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ কিনতে চাষাড়ার বাসা থেকে বের হওয়া ইয়াছিন আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়ার দিন ইয়াছিন হাতে মাত্র ৫০ টাকা নিয়ে ওষুধ কিনতে বের হয়েছিল। মামাতো ভাই মুনতাসির রহমান জিহাদ জানান, “বাসার পাশে অনেকগুলো ফার্মেসি আছে, ১০ মিনিটের বেশি সময় লাগার কথা না। কিন্তু সময় অতিবাহিত হলেও বাড়ি ফেরেনি। মোবাইলে ফোন কল দিলেও রিসিভ করেনি। রাত দুইটা পর্যন্ত ফোন সচল ছিল।”

 

সন্তানকে না পেয়ে রাতেই মা আফরিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিহতের মামা মনসুর রহমান বলেন, “রাগ করে এর আগেও বাসা থেকে বের হতো ইয়াছিন। কিন্তু কি কারণে লাশ বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে লেকে পাওয়া গেল, তা আমরা বুঝতে পারছি না। তিনি ছেলের মৃত্যুকে হত্যার আশঙ্কা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।”

 

ময়নাতদন্তের বিষয়ে হাসপাতালের চিকিৎসক হায়দার আলী শিমুল জানান, “নিহতের মাথা ও বুকে আঘাতের আলামত পাওয়া গেছে। পানিতে ডুবে মারা গেলে পেটে যে পানি পাওয়া যায়, তা এখানে নেই। এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।”

 

ঘটনাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী সওদাগর। তিনি জানান, “মরদেহ উদ্ধারের পর অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সঙ্গে মোবাইল ফোন পাওয়া যায়নি। মরদেহের অবস্থা অনুযায়ী অন্তত ২৪ ঘণ্টা এটি পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। আমরা গুরুত্বসহকারে ঘটনার তদন্ত করছি। হত্যাকাণ্ড প্রমাণিত হলে তা তদন্তে বেরিয়ে আসবে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!