নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দোকান মালিকদের প্রতিবাদ সভা

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দোকান মালিকদের প্রতিবাদ সভা

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি খাঁন (৪০) নামে এক ব্যবসায়ীর উপর বহিরাগতদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে দোকান মালিকরা। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ নির্মাণাধীন সৌদি বাংলা শপিং মলে এ প্রতিবাদ সভা করে দোকান মালিকরা।
এসময় দোকান মালিকরা তাদের সহকর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার মূলহোতা জাহাঙ্গীরসহ হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।
প্রতিবাদ সভায় সৌদি বাংলা শপিং মলের সমন্বয়ক আবুল কাশেম বলেন, হামলাকারী জাহাঙ্গীর আওয়ামীলীগের দালাল ছিল। সে সাবেক কাউন্সিলর বাদলকে এনে এখানে অনেক কেলেংকারী করেছে। বর্তমানে সে বিএনপির মামুন সাহেবের নাম ভাঙ্গাইতাছে। আমি নিজে গতকাল মামুন সাহেবের কাছে গিয়ে এই বিষয়গুলো জানাইছি। তিনি বলেছেন যে এ ব্যাপারে তিনি কিছুই জানে না। জাহাঙ্গীরের এহেন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে।
বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, এখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ বিনিয়োগ করেছে। ২০১১ সাল থেকে এ শপিং মলের কার্যক্রম শুরু হলেও নানান অনিয়মের কারণে এখনো আমাদেরকে পজিশন বুঝিয়ে দেয়া হচ্ছে না। ডেভেলপারস কোম্পানীর নানা অনিয়ম ও অর্থ কেলেংকারীর কারনে মামলা-মোকদ্দমায় আমরা ৫০০ দোকানদার বছরের পর বছর হয়রানীর শিকার হচ্ছি । এই শপিং মলের একজন ভুমির মালিক জাহাঙ্গীর হোসেন বহিরাগত লোক এনে গতকাল আমাদের এক ব্যবসায়ীকে মেরে রক্তাক্ত করেছে। আমরা যদি এই ঘটনার উপযুক্ত বিচার না পাই তাহলে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।
শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, গতকাল যে একটি অপ্রীতিকর ঘটনা আমাদের এই সৌদি বাংলা মার্কেটে ঘটানো হইছে এটা পূর্ব পরিকল্পিত। আমাদের একজন সমন্বয়ক অনুপ্রেরণা দিয়ে মার্কেটের নির্মাণ কাজকে এগিয়ে নিতে নিস্বার্থে কাজ করছে তাকে বাহির থেকে লোক এনে মেরে রক্তাক্ত করেছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
উল্লেখ্য, গত বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্ধা মো: সুলতান খানের ছেলে সৌদি বাংলা শপিং মলের তৃতীয় তলার ১৮ ও ২৯ নং দোকানের মালিক রনি খানের উপর হামলার ঘটনায় একই শপিং মলের ভুমি মালিক জাহাঙ্গীর আলম, তার ভাই মো: মনির ও জিয়াউর রহমান নামে তিনজনকে এজাহার নামীয় আসামী এবং আরো অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম এ অভিযোগের তদন্ত করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!