নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরী প্রত্যাশীদের নানান সুযোগ-সুবিধার চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি এ প্রতিষ্ঠানের মাধ্যমে সিকিউরিটির চাকরি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকে। ভুক্তভোগীরা এ প্রতারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানা যায়, গত ১৭ আগষ্ট রবিবার ওই প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি নিয়ে প্রতরণার শিকার কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুল হাই চৌধুরীর ছেলে নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর এলাকার বাসিন্দা লোকমান বাদি হয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ভুক্তভোগী লোকমান উল্লেখ করেন, আমি অনলাইনে একটি বিজ্ঞাপন দেখে গত মে মাসের ১৩ তারিখ চাকরির জন্য লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডে আমার সিভি ও অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছিলাম। ওই প্রতিষ্ঠান আমাকে সোনারগাঁয়ের আশারির চর মেঘনায় আলম মোস্তফা গ্রুপে আমার ডিউটি দেয়। চাকরিতে অন্তর্ভুক্ত হওয়ার আগে ওই প্রতিষ্ঠান অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি জামানত হিসেবে আমার কাছ থেকে নগদ ৩৫০০ টাকা এবং অফিসের ফরম ফিলাপের জন্য ৩৫০ টাকা গ্রহণ করে। ফরমের ৩৫০ টাকা ছাড়া বাকি টাকা রিটার্ন দেবে বলেছে। উক্ত কোম্পানীর একজন দালাল রয়েছে, যাহার নাম শামিম রেজা। তার কাছে আমি এসব নিজে জমা দেই। উক্ত কোম্পানীতে যোগদান করার আগে বলেছে থাকা ফ্রি, খাওয়া নিজের, মাসে ৪দিন ছুটি, ওভার টাইমের সুবিধা রয়েছে, ডিউটি ৮ ঘন্টা বললেও ১২ ঘন্টা ডিউটি করতে হয়েছে, বেতন ১৪৫০০ টাকা। সুযোগ সুবিধার মধ্যে থাকা বাদে কোন সুযোগ সুবিধাই পাইনি। জয়েন করার পর শুনি বেতন ১৪০০০ টাকা দিবে। আমি যেখানে ডিউটি করতাম ওইখান থেকে সেলিম নামে এক ভদ্রলোককে উঠিয়ে নিয়ে গেছে। তাকে কোন বেতন ওভারটেম দেয় নাই, তার দোকান বাকি ছিল ২১১০ টাকা, কোম্পানির দালাল সেলিম রেজা বলেছে লোকমান তুমি টাকাটা দিয়ে দাও আর বেতন আসলে আমি দিবো। কিন্তু আমাকে কোন টাকা দেয় নাই। আমি মে মাসের ১৩ তারিখ থেকে ডিউটি শুরু করেছি। আমার ফিঙ্গার আইডি নাম্বার: ৮৫০৭। মে মাসের ১৭ দিনের বেতন ওভারটাইম পাব। ওভারটাইম ৩ টা শুক্রবার ৩৬ ঘন্টা। আর ১৪ দিন প্রতিদিন ৪ ঘন্টা করে ৫৬ ঘন্টা ওভারটাইম। জুন মাসে বেতন দিয়েছে ১৪,৫০০ টাকার পরিবর্তে ৯,৪০০ টাকা। কোন ওভার টাইম দেয় নাই। চার শুক্রবার ১২ ঘন্টা করে ৪৮ ঘন্টা, ২৬ দিন ডিউটি এবং ৪ ঘন্টা করে ওভার টাইম ১০৪ ঘন্টা। জুলাই মাসের ফুল বেতন এবং ওভারটাইম বাকি। আগস্ট মাসের ৯ দিনের বেতন পাব। দুই শুক্রবার ১২ ঘন্টা করে ওভারটাইম এবং ৭ দিন ৪ ঘন্টা করে ওভার টাইম ২৮ ঘন্টা পাওনা রহিয়াছি। সর্বমোট ওই প্রতিষ্ঠান থেকে ৫২ হাজার ৪’শ ১৭ টাকা পাওনা রহিয়াছি।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, আমি উক্ত কোম্পানীতে জমাকৃত আমার সমস্ত কাগজপত্র উদ্ধারসহ আমার পাওনা চাই। আর কারোর সাথে যাতে এমন প্রতারণা করতে না পারে সে জন্য আমি দালাল শামিম রেজার শাস্তি চাই।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম জানান, গতকাল বাদিকে নিয়ে আশারিরচর লায়ন সিকিউরিটির অফিসে গিয়েছিলাম। কর্তৃপক্ষের সাথে কথা বলে বাদীর পাওনা পরিশোধ করার জন্য বলে এসেছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!