নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমি আইন পেশায় থেকে মৃত্যুবরণ করতে চাই-এড.ওমর ফারুক নয়ন

আমি আইন পেশায় থেকে মৃত্যুবরণ করতে চাই-এড.ওমর ফারুক নয়ন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ২৮ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি ২০২৫-২৬ সালের নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে আদালত প্রাঙ্গণ। নির্বাচনকে ঘিরে আমেজ বইছে ভোটারদের মাঝেও। রাজনীতির মাঠ থেকে ধরে আদালতের মক্কেল পর্যন্ত সর্বত্রই যেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনই আলোচনার বিষয়।

 

আর মাত্র তিনদিন বাকি নারায়ণগঞ্জ বারের নির্বাচনের, এর মধ্যে পুরো প্যানেল ও নিজের ভোটের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ন কবীর ও এড. এইচ এম আনোয়ার প্রধান প্যানেলের যুগ্ম সম্পাদক পদপ্রার্থী এড.ওমর ফারুক নয়ন।

 

২৪ আগষ্ট রোববার দুপুর ১২টায় আদালত প্রাঙ্গণে নিজ প্যানেল ও নিজ পদের ভোটের জন্য নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় কথা এড. ওমর ফারুক নয়নের সাথে।

 

এড.ওমর ফারুক নয়ন এর আগেও একাধিকবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবি  সমিতির নির্বাচনে বিভিন্ন পদের জন্য নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আইনজীবিদের সেবার পাশাপাশি দলের এবং নেতাকর্মীদের দুর্দিনে এগিয়ে থাকায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম থেকে যুগ্ম সম্পাদক পদের জন্য নির্বাচিত করা হয়। তিনি বারের নির্বাচনের জন্য এ পদে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

এসময় ভোটারদের থেকে ভোট চেয়ে ওমর ফারুক নয়ন বলেন, আমি এডভোকেট ওমর ফারুক নয়ন।আমি সরকার হুমায়ন কবীর ও আনোয়ার প্রধান প্যানেলের যুগ্ম সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালেট নং ১। আমি ভোটাদের কাছে বিনীতভাবে বলতে চাই আমি অনেক বছর আমার দলের জন্য ও আইনজীবীদের জন্য রাজপথে ছিলাম এবং আইনজীবিদের সেবায় নিয়োজিত ছিলাম এবং আগামীতেও আপনাদের সেবায় কাজ করে যেতে চাই।

 

ভোটারদের উদ্দেশ্যে নয়ন বলেন, আমি একজন পরীক্ষিত। পূর্বেও বিভিন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদে, সাহিত্য ও সংস্কৃতি পদে, লাইব্রেরী সম্পাদক পদে নির্বাচিত হই। এছাড়াও ২০২০ সালে আইনজীবী ফোরামের নির্বাচনে আমাকে আইনজীবিদের বিপুল ভোটে নির্বাচিত করে আইনজীবিরাই প্রমাণ করেছেন যে আমি আইনজীবিবান্ধব। আইনজীবিদের সুখে দুঃখে আইনজীবিদের সাথে থেকে আইনজীবিদের যে সকল সমস্যা আছে তা সব সময়ই লাঘব করার চেষ্টা করেছি।এবারও ডিজিটাল ক্যান্টিন যেখানে সময়োপযোগী খাবার এবং দামের প্রতিও আমরা খেয়াল রাখবো। তাছাড়া সময়মত যেন আদালত বসে এবং আদালতকে একটি পরিবেশবান্ধব, টাউটমুক্ত এবং মক্কেলরা যেন নির্বিঘ্নে এসে মামলা করতে পারে সেই ব্যবস্থাই আমরা করবো। কারন মক্কেল হচ্ছে আইনজীবিদের খোরাক।তারা যদি এসে সুষ্ঠু বিচার না পায় তাহলে আইনজীবি আদালতে কাজও করতে পারবে না। তাছাড়া বিচারককদের প্রতি যাতে সম্মান বজায় থাকে এবং বিচারকদের কাজে আইনজীবিদের যে সহায়ক ভূমিকা পালন করা দরকার সেদিকেও আমরা অক্ষরে অক্ষরে পালন করবো যাতে বিচার প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করতে পারে।

 

আইনজীবিদের সেবার প্রত্যয়ে নয়ন বলেন, আমি নারায়ণগঞ্জের সকল আইনজীবিদের কাছে অনুরোধ করবো আমি সরকার হুমায়ন কবীর ও আনোয়ার প্রধান প্যানেলের যুগ্ম সম্পাদক পদপ্রার্থী ব্যালেট নম্বর ১ আপনেরা ভোট প্রধান করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি আদালত প্রাঙ্গণে এসেছি ১৮-১৯ বছর হয়ে গেছে।তাই আপনাদের বিনয়ের সহিত বলতে চাই আমার আচার আচারণে যদি আপনেরা কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন।আমি আপনাদের সাথে সারাজীবন থাকতে চাই আইন পেশায়।আমার আর কোন পেশা নাই, অন্য কোন চাকুরী বা উদ্দেশ্য নাই। আমি আইন পেশায় থেকে মৃত্যুবরণ করতে চাই। আপনেরা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন বিজয়ী হতে পারি এবং আইনজীবিদের সেবা করতে পারি।

 

একই সাথে এড. ওমর ফারুক নয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি ২০২৫-২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্যানেলের প্রতি শুভ কামনা জানিয়েছেন এবং আগামী ২৮ তারিখ আইনজীবিদের নির্বাচনের পরিবেশ বজায় রেখে সকলকে নির্বাচনে অংশ গ্রহনের আহবান জানান।এছাড়াও এবারের নারায়ণগঞ্জ বারের নির্বাচন যেন অন্যান্য সময়ের তুলনায় নজির সৃষ্টিকারী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় সেই লক্ষ্যে সকলকে কাজ করার অনুরোধ জানান তিনি।এবারের বারের নির্বাচন শুধু আইনজীবিদের নির্বাচন নয় সকলের অনুপ্রেরণার দৃষ্টান্ত সৃষ্টিকারী একটি নির্বাচন হবে বলেও প্রত্যাশা করেন।

 

দলমত নির্বিশেষে প্রতিবার নির্বাচন হলেও এবারই প্রথম জাতীয়তাবাদী দলের দুইটি  পক্ষ থেকে নির্বাচনে প্যানেল হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে। তাদের প্রত্যেককেরই দলগত সমর্থনে অনেক ভোটার রয়েছে। তবে এনিয়ে কোনরূপ প্রভাব পড়বে না বলেও অনেকে মনে করছেন। যার যার যোগ্যতায় ভোটারদের ভোটে যোগ্য যে প্রার্থী সেই নির্বাচিত হবে বলছে ভোটাররা। ২০২৫-২৬ সালের নারায়ণগঞ্জ বারের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত এড. হুমায়ন -আনোয়ার প্যানেল, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড. রেজা-গালিব প্যানেল ও জামায়াত ইসলাম সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজ-মাইনউদ্দিন এই তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!