নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
চালকদের মনে রাখতে হবে গাড়ীটা আমাদের জীবিকাশক্তির মূল উৎস-ডিসি জাহিদুল

চালকদের মনে রাখতে হবে গাড়ীটা আমাদের জীবিকাশক্তির মূল উৎস-ডিসি জাহিদুল

প্রকাশিতঃ

গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় পেশাদার গাড়ী চালকদের নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ আগষ্ট রোববার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের আয়োজনে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা গাড়ীচালক যারা আছি আমরা চাপমুক্ত হয়ে গাড়ী চালাবো যাতে আমরা নিজেরাও যাতে ক্ষতিগ্রস্ত না হই এবং নিজেরাই যেন শংকাগ্রস্থ না হই।এর পাশাপাশি আমি বলতে চাই যারা সড়কে গাড়ী চালান তাদের মনে রাখতে হবে এই গাড়ীটা আমাদের জীবিকা শক্তির মূল উৎস।এই গাড়ীটা চালিয়ে আপনে সংসার চালাচ্ছেন। তাই এই গাড়ীটারও আপনার যতœ নিতে হবে।আমরা গাড়ী চালাচ্ছি আমাদের দেখতে হবে আমাদের ডানে বামে অন্য গাড়ী আছে কিনা। সরকার আমাদের যে সুযোগ সুবিধা দেয় এবং নির্দেশনা দিয়েছে আমাদের তা মেনে চলতে হবে।সুতরাং এই গাড়ীগুলার ক্ষেত্রে আমাদের যেন আন্তরিকতা থাকে ও ভালোবাসা থাকে।কারন এই গাড়ীটা আছে বলেই আমার পরিচয়।আপনে ড্রাইভার না হলে কি আপনার পরিচয় ড্রাইভার বলতে পারবেন।

 

নারায়ণগঞ্জ ডিসি আরও বলেন, গাড়ি চালকদের প্রশিক্ষণের বিকল্প নেই। একটি উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা ট্রাফিক আইন ও বিধি-নিষেধ সম্পর্কে জানতে পারে, যা তাদের আরও দায়িত্বশীল করে তোলে। তাই আমরা এর আগেও বাস গাড়ী চালকদের প্রশিক্ষণ দিয়েছি।আমাদের এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

 

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!