নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
পৈত্রিক সম্পত্তি আত্মসাত করতে ভাই-ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

পৈত্রিক সম্পত্তি আত্মসাত করতে ভাই-ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

প্রকাশিতঃ

সোনারগাঁও প্রতিনিধি :
সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বের জের ধরে আপন বড় ভাইয়ের দায়েরকৃত চাঁদাবাজী মামলায় বাপ-ছেলে রয়েছে কারাগারে এবং গ্রেফতার এড়াতে বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছেন স্ত্রী-কন্যা। এতেই ক্ষান্ত হননি গুনধর বড়ভাই, নিজের আপন ছোটভাই-ভাতিজাকে জেলে পাঠিয়ে এবং ভাইয়ের স্ত্রী-কন্যাকে বাড়ি থেকে বিতারিত করে ভাংচুর করেছেন ছোটভাইয়ের নির্মাণাধীন বিল্ডিং। এমনই এক গুরতর অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত সুখাই বেপারীর ছেলে বরকত মোল্লা (৭৫) এবং তার পরিবারের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা হলো, সাদেকুর রহমান সাদেক মোল্লা (৫৬), তার ছেলে সিয়াম (২১), স্ত্রী শেফালী আক্তার ও মেয়ে সিনথিয়া।
সাদেকুর রহমানের স্ত্রী শেফালী আক্তার জানায়, পৈত্রিক বসতভিটা নিয়ে আমার স্বামীর সাথে তার বড়ভাই বরকত মোল্লার মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা-মোকদ্দমা চলামান রয়েছে। এ নিয়ে গত ২১ আগষ্ট রোজ বৃহস্পতিবার এলাকার গন্যমান্য ব্যক্তিরা দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরসণে শালিসি করে মীমাংসা পর্যায়ে নিয়ে যায়। কিন্তু ২৪ আগষ্ট রবিবার দিবাগত রাতে আমার ভাসুর বরকত মোল্লা গং মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে আমার স্বামী এবং আমার ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়। বর্তমানে তারা নারায়ণগঞ্জ জেলা কারাগারে রয়েছে। ওই মামলায় আমি এবং আমার মেয়েও আসামী। আমরাও মা মেয়ে পালিয়ে বেরাচ্ছি। তারা আমার স্বামী এবং ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর ২৬ আগস্ট মঙ্গলবার বরকত মোল্লা তার লোকজন নিয়ে আমাদের নির্মাণাধীন বিল্ডিংটি ভেঙ্গে ফেলে। এতে আমাদের অন্তত ৬/৭ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
শেফালী আক্তার আরো জানায়, আমার ভাসুর বরকত মোল্লার এক ছেলে উকিল হওয়ায় মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী এবং সন্তানকে সারাজীবন কারাগারে রাখবে বলেও হুমকি দিয়ে আসছে। তারা আমাদের বিরুদ্ধে আরো একাধিক মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে। আমার স্বামী তার বড়ভাই বরকত মোল্লার কাছে পৈত্রিক সম্পত্তির হিসাব চাওয়ায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ইতিমধ্যে বরকত মোল্লা তার প্রাপ্য সম্পত্তির অতিরিক্ত জবর দখল করে রেখেছে এবং আমার স্বামীসহ আমাদেরকে হয়রানী করছে। আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে বরকত মোল্লার জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে, এ দাবী জানাচ্ছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!