নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১লা সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অনুদান প্রদান করেন।
এসময় অগ্নিকান্ডে নিহত আসমা বেগম, মেয়ে তোলারাম কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা, শাশুড়ী তাহেরা বেগম এবং বার্ণ ইউনিটে চিকিৎসাধীন মাদ্রাসাছাত্র আরাফাতের জন্য আসমার স্বামী তানজিরুল ইসলামকে মোট ৯০ হাজার টাকা প্রদান করা হয় । এবং নিহত হাসান গাজী, তার স্ত্রী সালমা বেগম, চার বছরের কন্যা জান্নাত, এক মাস বয়সী নবজাতক ইমাম উদ্দিন ও আহত কন্যা মুনতাহার জন্য নিহত হাসান গাজীর পরিবারের পক্ষে ছোট ভাই রাকিবুল ইসলামের হাতে ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। দুইটি পরিবারকে মোট ২ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম এবং নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলামকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।




