বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর সকালে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
শহরের নবাব সলিমুল্লাহ সড়ক থেকে এড. সাখাওয়াত হোসেন খান ও এড.আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত হোসিয়ারী সমিতির সামনে গিয়ে আনন্দ র্যালিটি সমাপ্তি হয়।
এসময় র্যালি শেষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের এই দিনে অঙ্গীকার হোক আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা এবং আগামী বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের পূর্বে নির্বাচনের ব্যবস্থা করা এবং সকল অপশাসন দূর করে দেশকে সুশাসনে কায়েম করা । এই বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ। এই বাংলাদেশ হবে সাম্প্রদায়িক প্রভাবমুক্ত হিন্দু ও মুসলিম ঐক্য ঠিক রাখার সকল পর্যায় মানুষের বাংলাদেশ।এখানে শ্রমিক যুবক ছাত্র জনতা সবাই মিলে আমরা বাংলাদেশকে গড়ে তুলবো। আমরা এই দেশের ভবিষ্যৎ রচনা করে একটি সুন্দরের দিকে নিয়ে যাবো।আমাদের এই দেশ আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে তাই সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।
সাখাওয়াত আরও বলেন, আমরা শুধু বলতে চাই আমাদের দেশ আমাদেরকেই নিরাপদ রাখতে হবে।সকল প্রকার জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দেশ থেকে নির্মল করব। আমরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরকে এদেশ থেকে নির্মূল করব।ফ্যাসিস সরকারের সময় তাদের মদত দিয়ে দলের বিরুদ্ধে কাজ করেছে বিগত বছরগুলোতে।আজকে তারা বিএনপির পতাকা তলে আসতে চায়। আমরা সেটা হতে দিবো না। আমরা সেটার বিরুদ্ধে কাজ করব। এই দেশটা তাদের হতে দিব না।
তিনি আরও বলেন, আজকে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি এখানে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি আছে। এখানে মহানগর আহবায়ক কমিটির আহবায়ক, সদস্য সচিব সহ অনেক বিএনপির নেতারা আছে তাদের কারো ছবি নেই এই র্যালিতে। কিন্তু অনেক বিএনপি নেতা যারা নিজেদের বড় বড় ছবি ব্যবহার করে মনে হচ্ছে জন্মদিন তাদেরই। আমাদের এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। নিজের দলের মানুষদের নিয়ে এক সাথে কাজ করার মনোভাব গড়ে তুলতে হবে।




