ষ্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গত ২৯শে আগস্ট গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এর উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি জিসান আহমেদ বিপু বলেন, অভ্যুত্থানের মহানায়ক নুরুল হক নূর ও সাবেক সমন্বয়ক নাজমুল হাসান এর উপর যে সকল বিপথগামী অফিসাররা হামলা করেছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এদেরকে শাস্তির আওতায় আনা না হলে আমরা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করবো। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস কে হুঁশিয়ারি করে বলেন, আমরা ২০০০ এর অধিক ছাত্র জনতা জীবন দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আপনি যদি আমাদেরকে নিয়ে তালবাহানা করেন আমরা আপনার পদত্যাগ চাইতে দ্বিতীয়বার ভাববো না।
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি আহমেদ,সহ-সভাপতি ইব্রাহিম,অর্থ সম্পাদক রিফাত,দপ্তর সম্পাদক আবু সিদ্দিক সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দরা।




