নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা থানা পুলিশের ব্যাপক সফলতা,একমাসে ২’শ গ্রাম গাজাঁ উদ্ধার!

ফতুল্লা থানা পুলিশের ব্যাপক সফলতা,একমাসে ২’শ গ্রাম গাজাঁ উদ্ধার!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানায় গত আগষ্ট মাসের ৩১ দিনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে মাদক সংক্রান্ত মামলা ৭টি, হত্যা ১টি,নারী ও শিশু সংক্রান্ত ৮টি উল্লেখযোগ্য। এছাড়া জিআর মামলায় ৪৩টি এবং সিআর মামলার ৩৮টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে। এ সময়ে থানা পুলিশের অভিযোনে ২শত গ্রাম গাজাঁ এবং ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০ গ্রাম গাজাঁ এবং ২৫২ পিস ইয়াবা উদ্ধার করে আর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক মোট মাদক উদ্ধারের অভিযান পরিচালনা হয়নি ফতুল্লা মডেল থানাধীন এলাকাতে।
এদিকে প্রায় ৭ লক্ষাধিক লোকের বসবাস ফতুল্লা মডেল থানা এলাকাগুলো ভাসমান লোকের সংখ্যাই বেশী। শিল্পাঞ্চল খ্যাত থানা এলাকার প্রতিটি পাড়া-মহল্লা মাদকের অভয়ারন্যে হলেও থানা পুলিশ কর্তৃক ৩১ দিনে মাত্র ২শত গ্রাম গাজাঁ ও ১০০ পিস ইয়াবা উদ্ধারকে অভাবনীয় সাফল্যে বলে উল্লেখ করছেন থানা এলাকায় বসবাসকারীরা। যা বিগত ১০ বছরের মধ্যে পুলিশ অন্যতম সাফল্যে। ফতুল্লা থানাধীন প্রতিটি পাড়া-মহল্লাতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরননেশা বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। সেখানে একমাসে যৎসামান্য মাদক উদ্ধার স্থানীয়দের মতে সাধারন মানুষের সাথে তামাশা করার সামিল এবং মাদক উদ্ধারে পুলিশের একেবারে নিরবতাকে সমাজের বিচক্ষন মানুষকে ভাবিয়ে তুলেছে।
ফতুল্লা দাপা ও ষ্টেশন এলাকার অনেক বাসিন্দা বলেন, গত এক মাসের পুলিশের মাদক উদ্ধার সত্যিই হাস্যকর। অত্র এলাকার প্রতিটি অলিগলিতে হাত-বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। এখানে হাতে গোনা কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছে যারা প্রতিটি অন্তত ২শত কেজি গাজাঁ ও কয়েক হাজার পিস ইয়াবা বিক্রি করছেন প্রকাশ্যে। এছাড়াও ফেন্সিডিল এবং হেরোইনতো রয়েছেই। তবে মাদকের সয়লাভ রোধে পুলিশের ভুমিকা যে প্রশ্নবিদ্ধ তা আগষ্ট মাসে থানা পুলিশের উদ্ধারে মাদকের পরিমানেই বোঝা যাচ্ছে।
তারা আরও বলেন,থানাধীন প্রতিটি পাড়া-মহল্লাগুলোতে বর্তমানে যত প্রকার অঘটন ঘটছে তার মুলে রয়েছে মাদকের অবাধ ব্যবহার। মাদক সেবন এবং মাদক ক্রয়ের টাকা সংগ্রহ করতে গিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় চুরি-ছিনতাইসহ নানাবিধ অপরাধের মুলে এ মাদক। আর মাদক বিক্রেতাদেরকে শেল্টারদাতা হিসেবে তালিকায় রয়েছে রাজনৈতিক দলের নেতা,সমাজপতি,পুলিশের সোর্স এবং বিশেষ কিছু ব্যক্তি। মাদক ব্যবসায়ী এবং উক্ত শেল্টারদাতারা রাতারাতি কোটিপতি হলে ক্রমেই ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে যুবসমাজ এবং স্বপ্নচারী সেই সকল অভিভাবক যারা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখছিলেন।
থানাধীন বিভিন্ন এলাকায় বসবাসকারীরা জানান, এলাকাগুলো পুলিশের তৎপরতা নেই বললেই চলে। যারফলে মাদক বিক্রেতারা আরো উৎফুল্ল কারন তাদেরকে বাধা দেয়ার কেউ নেই। আবার পরিবার-পরিবারের কথা ভেবে অনেক শান্তিপ্রিয় মানুষগুলো প্রতিবাদের মুখটি ঘুরিয়ে নিয়েছেন। তবে এভাবে চলতে থাকলে সমাজের অবস্থা আরও নাজুক হবে বলে অভিমত সাধারন মানুষের। মাদক উদ্ধার এবং মাদক বিক্রেতাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না নেয়া হলে এর দায় সবার উপরেই বর্তাবে এমনটাই বলছেন সমাজের শান্তিপ্রিয় সাধারন মানুষ।
তবে পুরো ফতুল্লা থানাধীন এলাকাতে মাদক বিরোধী অভিযান অতীব জরুরী হয়ে পড়েছে। এ জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জকে আরো কঠোর অবস্থানে যাওয়ার আহবান জানান থানাধীন এলাকায় বসবাসকারী সাধারন মানুষ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!