নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্তের দাবীতে মানববন্ধন

এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্তের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
এমআরটি-২ (মেট্রো রেল) প্রকল্পে সর্বোচ্চ কর প্রদানকারী জেলা হিসেবে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সমন্বয়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে মানববন্ধনে দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধন থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, গডফাদার ফ্যাসিস্টরা এখন নেই। তাদের প্রেতাত্মারা যদি থেকে থাকেন, আপনারা যদি নারায়ণগঞ্জের উন্নয়ন বাধাগ্রস্ত করেন তাহলে নারায়ণগঞ্জবাসী বসে থাকবে না। আমরা এর দাঁতভাঙা জবাব দেবো। নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার রাজস্ব অন্য জেলা থেকে অনেক বেশি। তবুও নারায়ণগঞ্জবাসীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রয়োজনে আমরা ঢাকার উদ্দেশ্যে লংমার্চ করবো, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো।
জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারায়গঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ নারায়ণগঞ্জকে সবসময় অবহেলিত করে রাখা হয়। নারায়ণগঞ্জে যদি মেট্রো রেল আনা না হয় তাহলে এটি চরম বৈষম্য হবে নারায়ণগঞ্জের হবে সাথে।
সংগঠনের সমন্বয়ক মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্রো রেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্রো রেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা ব্যাপক উন্নত হবে।
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!