ষ্টাফ রিপোর্টার:
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়টির উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
৭ সেপ্টম্বর রোববার দুপুরে চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদের সংলগ্ন বিদ্যালয়টি পরিদশর্ন করেন ডিসি।
এসময় তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষে পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে চকলেট ও খেলার সামগ্রী বিতরণ করেন। এরপর স্কুল উন্নয়ন বিষয় নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষক ও চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটির সাথে কথা বলেন এবং বিদ্যালয়ের উন্নয়ণে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের শিশুরা আগামী দিনে জাতির ভবিষ্যৎ তাদের নিয়ে সুন্দর স্বপ্ন দেখি দেশ গড়ার। আগামী দিনে আমাদের সেই দেশ গড়বে এবং তারা যে দেশ গড়বে এজন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পাঠ কার্যক্রম করতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির সসংস্কারের জন্য ইতিমধ্যে আমরা ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃমাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড.আবুল আল ইউসুফ খান টিপু, চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহামুদ, সহ সভাপতি শামসুল হক বাচ্চু, সাংগঠিনক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ রিপন, যুগ্ম সম্পাদক ও স্কুল সাবেক সদস্য শরিফ সুমন, শফিকুর রহমান সোহাগ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা, সিনিয়র শিক্ষক মো জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।




