নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে বাবলার কোটি টাকার মাদক সিন্ডিকেট 

সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে বাবলার কোটি টাকার মাদক সিন্ডিকেট 

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার নাসিক ৬নং ওয়ার্ডের আদমজীর বিহারী ক্যাম্পে সিদ্ধিরগঞ্জে আবারও আলোচনায় এসেছে কুখ্যাত মাদক সম্রাট মেজরের ছেলে বাবলা ও তার চক্র।  নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকার চিহ্নিত মাদকের ডিলার, মাদক ও হত্যা মামলাসহ প্রায় ডজন মামলার আসামি পক্ষি মজিবুরের ছেলে নাহিদ এর সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এই প্রভাবশালী মাদক ডিলার বাবলা। তার নেতৃত্বে গড়ে উঠেছে বিহারি ক্যাম্পে ভয়াবহ মাদকের সাম্রাজ্য, যা ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের ডিলার বাবলা বর্তমানে কোটি টাকার মালিক বনে গেছে মাদক ব্যবসার টাকা দিয়ে।

বাবলার সিন্ডিকেটের মাদক ব্যবসায়ীরা হলো- বিহারী ক্যাম্পের কুরবান আলীর ছেলে আরমান, টাল মজিবুরের ছেলে নাহিদের চাচাতো ভাই তুষার, লোহা মানসুরের ছেলে পিচ্চি, তাজুর ছেলে সারোয়ার, ফকিরার ছেলে ছনু, জাকির, জলিলের ছেলে ওকিল, শাকিলের ছেলে চাঁন, ভাত মুন্নার ছেলে হীরা, মাদক ব্যবসায়ী শুক্কুর, কাল্লু, বারেকের ছেলে ইরফান, দুঃখিনী, জাহিদ, ফাকু, বালতি মুন্নার ছেলে সোহেল, ইবরাল, জাহাঙ্গীর, খুরশিদের  ছেলে সাজ্জাদ, মেজরের ছেলে মিথুন, মোস্তফার ছেলে লামিম, বাবুসহ এছাড়াও নামে বেনামে আরো অনেকেই রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। পাড়া মহল্লায় পুলিশের টহল জোরদার না থাকায় কোনো বাঁধা অতিক্রম না করেই নির্ভয়ে এসব মাদক ব্যবসায়ীরা মাদক বেচা-কেনা ও সরবারহ করছে। এদিকে মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে আদমজীনগর জামে মসজিদের সামনে মোস্তাক (৪৫) নামে এক নাপিতকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী বাবলা ও তার সহযোগীরা। এ ঘটনায় ১৩ জনকে এজাহার নামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে আহতের ছোট ভাই ফয়সাল বাদী হয়ে বুধবার(০৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার ০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।আহত মোস্তাক আদমজী সুমিলপাড়া বিহারী কলোনির মোস্তাকিমের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মাদকের ডিলার  নাহিদ ও তার সহযোগীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে। নাহিদের অবস্থান বিষয়ে থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান  ওসি শাহিনুর আলম।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!