নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
র‍্যাবের অভিযানে শুটার মাসুদ ও নৌ-ডাকাত আক্তার গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে শুটার মাসুদ ও নৌ-ডাকাত আক্তার গ্রেপ্তার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক দুটি অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, মাদক, ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

সোমাবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদমজীস্থ র‍্যাব-১১’র সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

 

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁওয়ের পেরাব এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে (২৮) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার তিতাস এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তার সরকারকে আটক করা হয়।

 

র‍্যাব জানায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও এলাকায় শুটার মাসুদ নামে এক সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তিনি অস্ত্রের শোডাউন দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন এবং সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, লুটপাট ও মাদক ব্যবসা পরিচালনা করতেন।

 

গত ২৭ জুলাই সোনারগাঁও থানার নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব (২৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, শুটার মাসুদ গুলি করে রাকিবকে হত্যার পর ঘটনাস্থল থেকে অস্ত্র হাতে চলে যাচ্ছেন।

 

র‍্যাব-১১ এর সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে শুটার মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দুই বোতল বিদেশি মদ এবং ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

শুটার মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা, ডাকাতি ও মাদক মামলা। সম্প্রতি গত ৩ সেপ্টেম্বর একই গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজকে সিলেটের গোয়াইনঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

অন্যদিকে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার তিতাস থানা এলাকা থেকে মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তার সরকারকে (৫০) গ্রেপ্তার করে র‍্যাব।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থানার পুলিশ ও গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালাতে গেলে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল চার থেকে পাঁচটি হাইস্পিড ট্রলারে করে তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, নয়ন, পিয়াস ও আক্তার সরকারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদীপথে চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন এবং ডাকাতি করে আসছিল। তাদের ভয়ে শতাধিক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে ছিল।

 

পরে আক্তার সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি থানার মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবহৃত বিশেষ ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি পিতলের নৌকার পাখা, দুটি চুম্বক, একটি বাইনোকুলার, একটি ছোরা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব।

 

র‍্যাব জানায়, আক্তার সরকারের বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চারটি হত্যা, ১৪টি হত্যাচেষ্টা, দুটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি, চারটি বিস্ফোরক এবং একটি মাদক মামলা।

 

এর আগে গত ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর পৃথক দুটি অভিযানে র‍্যাব-১১ এই হামলার সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

 

অভিযানে অংশ নেওয়া র‍্যাব কর্মকর্তারা জানান, শুটার মাসুদ ও আক্তার সরকারের গ্রেপ্তারের মাধ্যমে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। পাশাপাশি মেঘনায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!