নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ইসলামপুরে ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি,থানায় জিডি

ইসলামপুরে ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি,থানায় জিডি

প্রকাশিতঃ

আক্রামুজ্জামান আশিক,ইসলমাপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানায় এই জিডি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর (পেশকার) ফরহাদ আহমেদ। জিডিতে উল্লেখ করা হয়, ‘ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন নাম এবং উপজেলা নির্বাহী অফিসারের ছবি ব্যবহার করে কে বা কারা উপজেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমতাবস্থায়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে জালিয়াতি এবং গুজব ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘ইউএনও ইসলামপুর জামালপুর’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করি। এই আইডিতে ব্যবহৃত ছবি দিয়ে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলো থেকে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদকে দিয়ে থানায় জিডি করা হয়েছে। তিনি ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি এবং গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ইউএনও অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!