নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
রাস্তা বন্ধ করে কি দাবী আদায় করা যাবে- ডিসি জাহিদুল

রাস্তা বন্ধ করে কি দাবী আদায় করা যাবে- ডিসি জাহিদুল

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

“আমাদের সকলের দায়িত্বশীল আচারণ করতে হবে। আজকে আপনে মোটর সাইকেল পুড়লেন, রাস্তা বন্ধ করে রাখবেন। কয়দিন করবেন? এভাবে কি দাবী আদায় হয়ে যাবে? ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে দাবী করবেন আমরা কি মেনে নিবো? কেউ কিন্তু আইনের উর্ধ্বে না। আপনেরা এর আগে সিটি কর্পোরেশন ঝামেলা করেছেন আমরা কিছু বলি নাই। আমাদের ধৈর্য এর বাধ আছে। মানুষের কষ্ট হয় আপনেরা এমন কোন কাজ করবেন না।”

 

১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের সম্মেলন কক্ষে অটো চালকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কথা বলেন।

 

নারায়ণগঞ্জের চানমারি এলাকায় উল্টোপথে অটো যাওয়ায় সড়কে যানজট সৃষ্টি হলে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কিছু অটোর চাকাকে লিক করে দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদের উপর অটোচালকদের একাধিক হামলা ঘটনা এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে  চাষাড়া থেকে শিবু মার্কেট পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টার যানজটে ভোগান্তির শিকার হয় নারায়ণগঞ্জবাসী। স্বেচ্ছাসেবকদের উপর হামলা এবং পরে স্বেচ্ছাসেবকরা পাল্টা হামলায় বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ রাখার হুমকি দিয়ে সড়ক অবরোধ করা হয়। এঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, অটোচালকর ও মালিক সমিতি সহ বিকেএমইএ, চেম্বার অব কমার্স, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং রাজনৈতিক নেতারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসেন।

 

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট। এই যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু সফল হতে পারিনি। এই যানজট নিরসনে এগিয়ে এসেছেন বিকেএমইএ। আমাদের ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের জন্য কাজ করবো এবং যারা মোবাইল নিয়েছে ও বাইকে আগুন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে ঘটনাটা সাড়ে ১১ টায় ঘটছে সে ঘটনা আসতে এত সময় কেন লেগেছে। পুলিশ প্রশাসণকে বলবো আপনাদের আরও কাজ করতে হবে।

 

স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ডিসি বলেন, ছাত্ররা ভাইয়েরা আপনেরা এখানে যারা কাজ করছেন তাদের আমি ধন্যবাদ দিবো। কিন্তু আপনেরা কেন গাড়ীর কাঁচ ভাঙবেন, কেন গায়ে হাত তুলবেন এটা আপনাদের দিয়ে যায় না।আপনেরা শিক্ষিত মানুষ আপনাদের সাথে এবিষয়ে যায় না। ছাত্র ভাইদের প্রতি অনুরোধ আপনেরা আচারণে সচেতন হবেন। আমি বুঝতে পেরেছি আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। তাই আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো সার্টিফিকেট দিবো। রিকশাচালক, অটোওয়ালারাও মানুষ তাদের প্রতি আপনাদের ব্যবহার খারাপ কেন করবেন কেন তাদের গায়ে হাত তুলবেন। এটা তো আপনাদের কাজ না।  এই শহরে আপনেরা বসবাস করেন এখানে কেউ আইনের উর্ধ্বে না। কিছু হলে আপনেরা এক জন আরেকজনকে কয়েকজন মিলে মারবেন। অটোর মধ্যে কিভাবে অস্ত্র থাকে আপনেরা সেটা বলবেন। আমি পুলিশ প্রশাসণকে বলবো আপনেরা এটা দেখবেন।

 

আপনেরা শুনেছেন যে বাস আগে ৫ টিপ দিতো এখন তা ৭ টিপ দেয়। যে এম্যাবুলেন্স দেড় ঘন্টায় যেতে পারতো না এখন অল্প সময়ে চলে যায়। চাষাড়ার মোড়ে কোন স্ট্যান্ড নাই কোন স্ট্যান্ড হবে না।কোন যাত্রীও নামবে না।আমরা আগামীকাল সাইনবোর্ড দিয়ে দিবো কোন কোন পর্যন্ত গাড়ী যাবে না। আর এই আইন আপনেরা সবাই মেনে চলবেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!