নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের শোক
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক
বিএনপি নেতাদের সাথে বিল্লালের আতাঁত, আবারো কায়েম করেছে ত্রাসের রাজত্ব!
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
Next
Prev
প্রচ্ছদ
মুঘল আমলের আদলেই সাজানো হচ্ছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

মুঘল আমলের আদলেই সাজানো হচ্ছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মুঘল আমলের ঐতিহ্যকে ধরে রাখতে তার আদলেই নতুন রূপে সাজানো হচ্ছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। পরিদর্শনে এসে এ কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঈদগাহের মাঠের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।

 

সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত জেলার কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করতে এসে ডিসি জাহিদুল ইসলাম জানান নারায়ণগঞ্জের মুঘল আমলের ঐতিহ্য ও সমৃদ্ধ ব্যবসায়িক ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়েই ঈদগাহের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জে মুঘল আমলের অনেক স্মৃতি রয়েছে। নারায়ণগঞ্জ মুঘল আমল থেকেই ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। এই শহরে সেই সময়ের অনেক ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান। সে কারণেই মুঘল আমলের আদলে ঈদগাহ মাঠের সংস্কারের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার পরিকল্পনায় আমরা এটি সুন্দরভাবে কমিটির কাছে উপস্থাপন করেছি। পরবর্তীতে কমিটির পছন্দকৃত স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী ঈদগাহের কাজটি শুরু করেছি।

 

তিনি আরও বলেন, আজ ঈদগাহের ঢালাইয়ের কাজ চলছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই মুঘল আমলের সৌন্দর্য এই ঈদগাহ ময়দানে পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হবে। এই সংস্কার কাজ সম্পন্ন হলে এটি শুধু একটি উপাসনালয়ই থাকবে না, বরং নারায়ণগঞ্জের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রতীক হিসেবেও মাথা উঁচু করে দাঁড়াবে। স্থানীয় মুসল্লী ও নগরবাসী এই নতুন ঈদগাহের কাজ দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। আমরাও আশাকরি দ্রুত এই ঈদগাহের কাজও শেষ হয়ে যাবে।

 

এসময় ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ ঈদগাহে প্রথম ঈদের নামাজের স্মৃতিচারণ করে বলেন, এই জেলায় আসার পর আমি যখন প্রথম ঈদের নামাজ পড়তে আসি সেটা ছিলো ঈদ-উল ফিতরের নামাজ। তার আগে আমি ঈদগাহ মাঠ পরিদর্শনে আসি। তখন এর অবস্থা ছিলো জরাজীর্ণ। মাঠের প্রধান কাঠামোগুলো প্রায় হেলে পড়েছিল এবং দেয়ালও ভাঙা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ জেলার কেন্দ্রীয় ঈদগাহের এই অবস্থা দেখে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করি। আর এই চিন্তা থেকেই ঈদগাহটিকে একটি নতুন এবং নান্দনিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকেই মুঘল আমলের আদলেই এই ঈদগাহের সংস্কার করার পরিকল্পনা।

 

ঈদগাহ মাঠ সংস্কারের কাজ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আলমগীর হোসাইন সহ জেলা প্রশাসণের বিভিন্ন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!