ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর ফকির বাড়ি পশ্চিম মাদবর বাড়ী এলাকায় প্রবাসী শারমিন আক্তারের ১৬ বছরের আয় সহ সকল টাকা ও সম্পদ আত্মসাৎ করে নিয়েছে প্রতারক বোন সখিনা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিলেও প্রতারক সখিনা, তার স্বামী কামাল ও হোসেন মাদবরের পুত্র বাবু শারমিন আক্তার কে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন শারমিন আক্তার।
এ ব্যাপারে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে শারমিন আক্তার উল্লেখ করেন, ১নং বিবাদী সখিনা ও ২নং বিবাদী শাহজাহান,৩ নং বিবাদী হোসেন মাদবর গণ বাদিনীর সহোদর ভ্রাতা-ভগ্নি হয় বটে।
বাদিনী বিগত ১৬ বছর পূর্বে প্রবাসে চাকরী করিতে যাই। চাকরী করিতে যাওয়ার সময় সখিনা আমার সরলতা ও ছোট বোনের স্নেহের দুর্বলতাকে কাজে লাগিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাহার নামে ব্যাংক একাউন্ট করিয়ে নেয় এবং আমি যখন বিদেশে অবস্থান করি তখন সখিনা আমাকে ভাল সম্পত্তি ক্রয় করিয়া দিবে বলিয়া উল্লেখিত একাউন্টে টাকা পাঠাইতে বলিলে আমিও সরল মনে বিভিন্ন খাতে ১,৫২,২৫,০০০/= (এক কোটি বায়ান্ন লক্ষ পঁচিশ হাজার) টাকা পাঠাই। কিন্তু ছলনাময়ী, প্রতারক নারী সখিনা, তার স্বামী ও হোসেন মাদবরের পুত্র বাবু সকল সম্পত্তি আমার পাঠানো টাকা দিয়া তাহার নামে খরিদ করে এবং পরবর্তীতে আরো ছলনার আশ্রয় নিয়া সখিনা দালান নির্মাণ করার জন্য বিভিন্ন দফায় মোট ৮০,০০,০০০/= (আশি লক্ষ) টাকা উত্তোলন করে। কালক্রমে আমি স্বদেশে চলিয়া আসি। দেশে আসিয়া আমি সখিনার নিকট আমার ক্রয়কৃত সম্পদ-সম্পত্তি, দালান ও সঞ্চিত টাকার হিসাব বুঝাইয়া দিতে বলিলে বিভিন্ন তাল বাহানা ছল চাতুরী করিয়া আসিতেছে।
ছলনাময়ী, প্রতারক নারী সখিনা,শাহজাহান ও হোসেন মাদবরের ছত্রছায়ায় পূর্ব পরিকল্পিত ভাবে আমার উল্লেখিত ইমারতের ওয়াষ্টেজ জল নিষ্কাশনের বাহানা দিয়া আমার নামে হোসেন মাদবরের নিকট হইতে খরিদকৃত জমি রেজিষ্ট্রেশন করে দেওয়ার অনুরোধ করেন।
শারমীন আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন,সখিনা,হোসেন মাদবরের পুত্র বাবু ও তার স্বামী কামাল আমাকে মিথ্যা মামলা দিয়ে একমাস জেলখাটায়।৩৫ লাখ ও ৯ লাখ টাকা আমার নিকট পাবে বলে সাদা ষ্ট্যাম্পে সই নেয়।যা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত আছে।তারা বিচার শালিশী করে এক মাসের মধ্যে জমি রেজিষ্ট্রি করে দিবে বলে স্বীকারোক্তি দেয়।জমি ও টাকা ফেরত চাওয়ায় আমার স্বামী মামুনকে ও আমাকে কয়েক দফা মারধর করে।হোসেন মাদবরের পুত্র বাবু ও তার ভাড়াটে সন্ত্রাসীদের প্রতিনিয়ত হুমকিতে চরম নিরাপত্তাহীন তার মধ্যে দিনযাপন করতে হচ্ছে।
এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী শারমীন আক্তার।




