নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ১০ লাখ চাঁদা দাবির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ১০ লাখ চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রবিবার  (১৪ সেপ্টেম্বর) মো: মোসলে উদ্দিন নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, জালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানিক মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (৫৫),   মোঃ জহির উদ্দিন (৫০), পিতা মৃত- ওয়াজ করুনী, লুৎফর রহমান (৩৫), পিতা- মৃত আক্কাস আলীসহ অজ্ঞাত নামা আরো ৮/১০জন  সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি খিলপাড়া সাকিনে সি.এস ও এস.এ দাগ নং- ৮৯৮, আর এস- ৪৬২৮, জমির পরিমান ২ শতাংশ ২৫ পয়েন্ট জায়গা গত ১৯ জানুয়ারি তারিখে মোঃ দেলোয়ার ও মোঃ জাহাঙ্গীর দ্বয়ের নিকট হইতে সাফ কবলা দলিল নং- ৪২৪ মূলে ১৯ জানুয়ারি হতে ক্রয় করিয়া ক্রয় সূত্রে মালিক হইয়া উহাতে শাক সবজি ও ফলের গাছ রোপণ করে ভোগ করিয়া আসিতেছি।  বিবাদীরা দীর্ঘদিন যাবৎ আমার নিকট ১০,০০,০০০/- চাঁদা দাবি করিয়া আসিতেছে। আমি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা প্রদান করিতে অস্বীকার করিলে বিবাদীরা আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। এরই জেরে গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপরোক্ত সকল বিবাদীগন সহ ১নং বিবাদী রফিকুল ইসলামের হুকুমে অজ্ঞাত নামা আরো ৮/১০ জন বিবাদীরা বে-আইনী জনতাবদ্ধে দেশীয় তৈরী অস্ত্র ধারালো ছোড়া, চাপাতী, রামদা ও এসএস পাইপ নিয়া  আমার জায়গার মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আমার জায়গার মধ্যে থাকা আমার নিজ নামীয় সাইনবোর্ড উচ্ছেদ করে ফেলে এবং আমার জায়গার মধ্যে থাকা বিভিন্ন শাক সবজির ও ফল ফলাদীর গাছ ভাঙচুর করে ২০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। এসময় আমার পরিবারের লোকজনরা ঘটনাস্থলে আসিয়া বিবাদীদেরকে বাঁধা প্রদান করিলে বিবাদীরা আমার পরিবারের লোকজনদেরকে মারধর করার জন্য উদ্যত হয়। তখন আমার পরিবারের লোকজনরা ডাক চিৎকার করিতে থাকিলে, আমার পরিবারের লোকজনদের ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার পরিবারের লোকজনদেরকে হুমকি প্রদান করে যে, আমি যদি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা না দেই, তাহলে বিবাদীরা আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে সময় সুযোগমত পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। মোসলে উদ্দিন  জানান, পরিস্থিতির কারণে তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও রফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে সি.আর মামলা নং ৩০১/২০২৫, ৫৮৯/২০২৫ নারায়ণগঞ্জ কোর্টে দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনিূর আলম বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!