নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় সাবেক ছাত্রদল নেতা সাইদুরের কান্ডে এলাকায় ক্ষোভ! রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

ফতুল্লায় সাবেক ছাত্রদল নেতা সাইদুরের কান্ডে এলাকায় ক্ষোভ! রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

প্রকাশিতঃ

ফতুল্লা প্রতিনিধি

এবার ক্ষমতার দাপটে একটি এলাকার নাম পাল্টে দিতে ব্যাপক দৌড়ঝাপ চালাচ্ছে স্থানীয় বিএনপির নেতারা এমন ঘটনায় গত কয়েকদিন যাবৎ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে

ঘটনাটি ঘটেছে  নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর কামাল বাজার এলাকায়।

চাঞ্চল্যকর এমন পুরো এলাকার নাম পরিবর্তনের চক্রান্তের বিরুদ্ধে ফুসে উঠেছে বৃদ্ধ কিশোর যুবকসহ সকলেই।

এলাকার নাম পাল্টাতে এবং প্রভাব বিস্তার করতে সাবেক ছাত্রদল নেতা সাইদুরসহ একটি ভূমিদস্যূ সিন্ডিকেটের লোকজন কামাল বাজার এলাকাকে মধ্য নরসিংপুর নাম করন করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন পুরো এলাকার অনেকেই।

ভূমিদস্যূ সাইদুর সিন্ডিকেট জোরপূর্বকভাবে দীর্ঘদিন যাবৎ কামাল বাজার কে মধ্য নরসিংপুরের আওতায় আনতে এলাকার শান্তিপ্রিয় সকলকে নানাভাবে হুমকিও দিচ্ছে। যার কারণে কামাল বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

একদিকে সাইদুরসহ তার ভূমিদস্যূ সিন্ডিকেটের দৌড়াত্ম অপরদিকে পুরো কামাল বাজার এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মাঝে রয়েছে আতংকের চিহ্ন

ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ এলাকার কামাল বাজার এলাকা টি মধ্য নরসিংপুর হিসেবে নামকরন করতে সাইদুর তার বাহিনী নিয়ে বৃহস্পতিবার কামালবাজার এলাকায় মহড়া দিয়ে আতংকের সৃষ্টি করে জোড়পূর্বক এই কামাল বাজারের নাম পাল্টে ফেলতে এবং মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।

অথচ যুগের পর যুগ যাবৎ কামাল বাজারবাসী নিজেদেরকে চর কাশিপুর এলাকা হিসেবে পরিচয় দিয়ে বসবাস করছে। এলকাবাসী বিএনপির এই নেতা সাইদুরসহ তার বাহিনীর কোন হুমকি ধামকিকে তোয়াক্কা না করে যেই নামে পরিচয় দিয়ে আসছে সেই নামে বহাল রাখতে সোচ্চার অবস্থানে রয়েছে।

এলাকাবাসী জানায়, চর কাশিপুর কামাল বাজার এলাকায় একটি মসজিদ নির্মান করে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে সাইদুর তার লোকজন। আর এমন ঘটনায় কামাল বাজারবাসী আপত্তি করেন এই নামকরণে। কামাল বাজার এলাকা হলো চর কাশিপুর এলাকা হিসেবে পরিচিত। তারা কোন ভাবে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে মেনে নিতে রাজি নয়। তাদের ভোটার আইডি কার্ডে চর কাশিপুর লেখা রয়েছে। হঠাৎ করে সাইদুর গংরা কামাল বাজার এলাকায় প্রভাব বিস্তার করতে মধ্য নরসিংপুর এলাকার আওতায় নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমন ঘটনায় কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির কাশিপুর সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর জানান, কামাল বাজার এলাকা চর কাশিপুর হিসেবে পরিচিত। এটাকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে সাইদুর তার লোকজন। এলাকার নাম পরিবর্তন করে কি ধরনের ফায়দা লুটতে চাইছে আমার বোধগম্য নয়। কামাল বাজারবাসী তারা যেই নামে পরিচয় দিতে চায় সেই নামে পরিচয় দিবে। কেউ নাম পরিবর্তন করতে পারবে না।

কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী বলেন, কামাল বাজার নিয়ে চর কাশিপুর মধ্য নরসিংপুর নাম নিয়ে ঝামেলা চলছে শুনেছি। আগামী সোমবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।

কামাল বাজার এলাকার অনেকেই বলেনযুগের পর যুগ যাবৎ এই এলাকায় বাড়ি করে বসবাস করে আসতেছি। আর পূর্ব থেকেই জেনে আসছি এই এলাকার নাম চর কাশিপুর কামাল বাজার। এই নামে আমরা পরিচয় দিয়ে আসছি এবং চর কাশিপুর হিসেবে আমাদের ভোট হয়েছে এবং জাতীয় পরিচয়পত্র চর কাশিপুর দেয়া রয়েছে। হঠাৎ করে সাইদুরসহ তার বাহিনী কামাল বাজারকে মধ্য নরসিংপুর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে দৌড়ঝাপ চালাচ্ছে। কোন উদ্দেশ্যে কিসের লাভে তারা নাম পরিবর্তন করতে চাইতে বুঝতে পারছি না। আমরা এমন ঘটনায় চরমভাবে ক্ষুব্দ, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সাইদুর বাহিনীর এমন কর্মকান্ডে।

এমন ঘটনায় সাইদুর রহমানকে একাধিক বার ফোন করা হলেও মুঠোফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!