নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
জামিনে এসে বেপারোয়া ডাকাত আজমীর!

জামিনে এসে বেপারোয়া ডাকাত আজমীর!

প্রকাশিতঃ

মাদক ব্যবসায় জড়িত পুরো পরিবার
ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা পুলিশের অস্ত্র চুরি মামলার আসামী, পেশাদার অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসা, চুরি ও ডাকাতি সহ নানা অপরাধের হোতা আজমীর ওরফে ডাকাত আজমীর কয়েকদিন আগে জামিনে বেড়িয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারে দাপা, ফতুল্লা রেলষ্টেশনসহ আশপাশ এলাকার সাধারন মানুষগুলো অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশী টহল না থাকার ফলে পেশাদার এ অপরাধী ডাকাত আজমীর এতটা বেপরোয়া বনে গেছেন বলে অভিমত স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দা জানান, দাপা ইদ্রাকপুর মসজিদ এলাকার যুবলীগের ক্যাডার শহিদ ওরফে ডাকাত শহিদের পুত্র আজমীর ওরফে ডাকাত আজমীর। স্থানীয়দের কাছে আতংকের একটি নাম। পুলিশের অস্ত্র চুরি,ছিনতাই,মাদক ব্যবসা ও চুরি-ডাকাতিসহ এমন কোন ঘৃন্য অপরাধ নেই যা এ পরিবারের সদস্যরা সংঘটিত হচ্ছেনা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর হতে বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারী নেই বললেই চলে। কয়েকমাস পুর্বে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলো ডাকাত আজমীর। কিছুদিন পুর্বে জামিন পেয়ে দাপা ইদ্রাকপুর,সাহারা সিটি মাঠ ও ফতুল্লা রেলষ্টেশন এলাকার আশপাশে মাদক বিক্রিসহ চুরি-ডাকাতিসহ বিভিন্ন কার্যকলাপে আবারো যুক্ত হয়ে উক্ত এলাকাবাসীদেরকে অতিষ্ঠ করে তুলেছে। বিভিন্ন ছোট-বড় শিল্পকারখানায় এবং ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানের পাশপাশি বিভিন্ন বাসাবাড়িতে এ সকল অপরাধগুলো করে বেড়াচ্ছে। স্থানীয়রা আরো জানান, ডাকাত শহিদের ছেলে ডাকাত আজমীর,মেয়ে শরমীও এলাকাতে মাদকের রাজত্ব শুরু করেছে। ভাই এবং বাবা জেলে থাকার কারনে কিছুটা সমস্যা অনুভব করলেও বর্তমানে তারা উভয়ে জামিনে বের হয়ে আসার পর তাদের ইন্ধনে এবং উপস্থিতিতে শরমী এবং তার স্বামী এলাকাতে মাদকের হাটবাজার বসিয়েছে। পাশাপাশি ডাকাত আজামীর জামিনে এসে পুর্বেও ন্যায় বর্তমানেও তার অপরাধের রাজত্ব শুরু করেছেন। মহল্লাগুলোতে পুলিশের নিয়মিতভাবে টহল না থাকার ফলে ডাকাত আজমীর আরও বেপরোয়া হয়ে উঠেছে। মাদক ব্যবসার পাশাপাশি চুরি-ডাকাতিও শুরু হয়েছে আজমীরের নেতৃত্বে।
আমরা সাধারন মানুষগুলো একেবারেই নিরুপায় হয়ে পড়েছি ডাকাত আজমীরসহ তার বাহিনীর কাছে। তারা আরও বলেন, ফতুল্লা মডেল থানা ও ঢাকার কেরানীগঞ্জ থানায় বহু সংখ্যক মামলা ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও ডাকাত আজমীর ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়ক পথে (দাপা থেকে পাগলা মেরী এন্ডার সন) নিয়মিত ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন পরিবহন থেকে মালামাল চুরি করে করে থাকে। ডাকাত আজমীরের নিয়ন্ত্রণে রয়েছে বিশাল এক বাহিনী। তার নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা ঢাকা-নারায়নগঞ্জ সড়ক পথে চলাচলরত বিভিন্ন মালবাহী পরিবহন থেকে মালামাল চুরি করে। নদীর তীরে ওয়াক ওয়েতে তার বাহিনীর সদস্যরা নিয়মিত জন্ম দেয় ছিনতাইয়ের ঘটনা। সুযোগ বুঝে বিভিন্ন বাসাফ্ল্যাট বাড়ীতে প্রবেশ করে ডাকাতির ঘটনার মতো অপরাধের জন্ম দেয় ডাকাত আজমীর বাহিনীর সদস্যরা। তাছাড়া ডাকাত আজমীর নেতৃত্বে প্রায় সময় নিরীহ মানুষদের কে প্রথমে টার্গেট করে পরে জিম্মি করে মুক্তিপণ আদায়,মাদক ব্যবসা,অটোরিক্সা চুরি সহ নানা অপরাধের জন্ম দিয়ে মানুষের জীবন-যাত্রাকে করে তুলেছিলো অসহনীয় যন্ত্রণাময়।
উল্লেখ্য যে,২০১৮ সালের ১৩ মে রাতে ফতুল্লা থানার তৎকালীন এএসআই সুমন কুমার সঙ্গীয় ফোর্স সহ দাপা ইদ্রাকপুরস্থ ওরিয়েন্টালের বালুর মাঠে নিয়মিত ডিউটি করাকালীন অবস্থায় কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি রাইফেল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি পুকুর থেকে চুরি যাওয়া রাইফেলটি উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে রাইফেল চুরির ঘটনায় আজমীর, পারভেজের (পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত) জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় মামলা হয় আজমীরের নামে। ঘটনার তিনদিন পর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় পারভেজ। এর মাসখানেক পর গ্রেফতার হয় আজমীর। ডাকাত আজমীরের বিরুদ্ধে মাদক, চুরি ছিনতাই সহ ফতুল্লা মডেল থানায় বহু সংখ্যক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!