নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় জাকির খানের ব্যানার ব্যবহারে হামিমের রমরমা ইয়াবা ব্যবসা!

ফতুল্লায় জাকির খানের ব্যানার ব্যবহারে হামিমের রমরমা ইয়াবা ব্যবসা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

ফতুল্লার প্রেমরোড এলাকায় মহিলা মাদ্রাসা এলাকার পাশে কোন এক বস্তিতে বেড়ে উঠা হামিমের। কেউ তাকে ছিনতাইকারী কেউবা টোকাই আবার অনেকে পুলিশের সোর্স হিসেবেই চিনে থাকেন। তবে, গত কয়েকমাস ধরে এই হামিমের নতুন পরিচয়ের আর্বিভাব ঘটেছে।

ফতুল্লার প্রেমরোড এলাকায় রোলিং মিলের পাশে বুড়ির বাড়ীতে ওপেন মাদক স্পট পরিচালনা করার কারনে বর্তমানে মাদক ব্যবসায়ী হিসেবেই হামিমকে চিনে আসছেন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তির ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে প্রেমরোড, এতিমখানা, নবীনগর, মহিলা মাদ্রাসা রোডসহ আশে পাশের এলাকায় খুঁচরা মরনঘ্যাতি ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন বলে মহল্লাবাসী অভিযোগ করেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক সেলসম্যানের মাধ্যমে তার ইয়াবা ব্যবসা চলে আসছে। পাইকারী নয় বরং বর্ডার এলাকা থেকে ইয়াবা সরবরাহ করে একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার পিস খুঁচরা ইয়াবা বিক্রি করে আসছে এই হামিম। মরনঘ্যাতি ইয়াবা বড়ি সরবরাহে সহজলভ্যতা থাকায় বিভিন্ন এলাকার মাদকসেবীরা হামিমের স্পট থেকে ইয়াবা সরবরাহ করে থাকেন। দীর্ঘ সময় প্রেমরোড রোলিং মিল সংলগ্ন বুড়ির বাড়ী এবং মাদ্রাসারোডের আশে পাশে প্রকাশ্যে টোকাই হামিমসহ তার সহযোগীরা ইয়াবা বিক্রি করে আসলেও প্রতিবাদ করার সাহস টুকুও পাচ্ছে না!! কারন, মাদক ব্যবসায়ী হামিমের উপর রয়েছে প্রভাবশালীদের আর্শিবাদ! একদিকে মাদক সরবরাহে সহজলভ্যতা অন্যদিকে ভাল মানের ইয়াবা বড়ি সরবরাহ করার কারনে নাকি টোকাই হামিমের মাদক স্পটে সর্বদাই মাদক সেবীদের জটলা লেগেই থাকে!

এদিকে, উক্ত এলাকায় প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার কারনে নষ্ট হচ্ছে সমাজ বিপদগামী হয়ে অনিশ্চিত পথে ধাবিত হচ্ছে আগামি ভবিষ্যৎ প্রজন্ম। তাই প্রেমরোড, এতিমখানা, ঢালীপাড়া, নবীনগরসহ আশে পাশের এলাকাকে মাদকমুক্ত রাখতে ইয়াবা ডিলার হামিমসহ তার সহযোগীদের গ্রেফতারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নয়া পুলিশ সুপার, র‌্যাব তথা যৌথ বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাধারন মানুষ ও অভিভাবক মহল।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্কুল ছাত্রের অভিভাবক জানান, স্থানীয় এক স্কুলে মাধ্যমিক পর্যায়ে পড়াশুনা করেন তার ছেলে। হঠাৎ করেই তার ছেলের আচরনে ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে। রাতে না গুমানো, মোবাইলে আসক্তি, পড়াশুনায় বিরক্তি আসা, খিটখিটে মেজাজ এমনকি পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরন করতে থাকা একটা সময় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, তার ছেলে ইয়াবাসক্ত এবং মাদক ব্যবসায়ী হামিমের সলসম্যান হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িয়ে পড়েছে। এমন সংবাদ পাওয়াটা যেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত! এক পর্যায়ে তার ছেলেকে মাদকাসক্ত নিরাময় পূনবাসন কেন্দ্র থেকে চিকিৎসা করার মাধ্যমে মাদকমুক্ত করা হয় এবং কিছুদিনের মধ্যেই বিদেশ পাঠিয়ে দেয়া হয়। একই অবস্থা এলাকার শত শত যুবকের এমনটাই দাবি করেন এ অভিভাবক। শত শত যুবক মাদক ব্যবসায়ী হামিমের ইয়াবার ছোবলে আসক্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছে। তাই, এ এলাকাকে মাদকমুক্ত করতে টোকাই হামিমের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অণ্যথায়, সমাজ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না বলেও তিনি শংকা প্রকাশ করেছেন।

ফতুল্লার প্রেমরোড এলাকার হামিমের মাদকের ওপেন মাদকের স্পটের বিষয়ে কথা হয় ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলামের সাথে এবং মাদক সংশ্লিষ্ট সকল প্রমানাদিসহ উপস্থাপন করা হয় তার সামনে।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল জানান, মাদক ব্যবসায়ী হামিমকে গ্রেফতারের জন্য অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হামিম আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে চলে আসবেন বলে তিনি এ প্রতিবেদকের মাধ্যমে এলাকাবাসীকে আশ্বস্থ করেন। তিনি আরো বলেন, মাদককে জিরো টলারেন্সে নামিয়ে আনার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। সে সাথে মাদক ব্যবসায়ী হামিমকে ধরার জন্য এলাকাবাসীর সহযোগীতা চেয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে মাদক ব্যবসায়ী হামিমের সাথে কথা হলে, সে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। মাদক ব্যবসায়ী হামিম দাবি করেন, তিনি নাকি জাকির খানের রাজনীতি করেন! রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনই এমন মিথ্যা গুজব ছড়াচ্ছেন। এদিকে বক্তব্য নেওয়ার সময় হঠাৎ করেই এক মাদকসেবী হামিমের কাছ থেকে ইয়াবা ক্রয় করতে আসেন!

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!